দাগি শিক্ষকদের তালিকা প্রকাশিত

দাগি শিক্ষক তালিকা প্রকাশিত 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগিলের  তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্টের গত ২৮ অগস্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করার কথা জানায় তারা। শনিবার রাতে প্রকাশিত কমিশনের তালিকা বলছে, মোট দাগি শিক্ষক ১৮০৪ জন। কমিশনের ওয়েবসাইটে ওই দাগি শিক্ষকদের নাম ও রোল নম্বর প্রকাশ করা হয়েছে। তবে দাগি শিক্ষকদের মধ্যে কারা নবম-দশমের, কারা একাদশ-দ্বাদশের তা বলা নেই। তালিকায় নেই ওই শিক্ষকদের স্কুলের নাম।
 
 তালিকায় কারা
 নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট দাগি শিক্ষক ১৮০৪ জন।
 নবম- দশমের ১১৪০ জন এবং একাদশ-দ্বাদশের ১০২০ জন দাগি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল।
 দাগি চাকরিহারাদের অনেক নবম-দশম এবং একাদশ - দ্বাদশের দু'টি পরীক্ষার জন্যই আবেদন করেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর