সুদীপ্ত সেন দেবযানী মুক্ত
৩ মামলায় নির্দোষ সুদীপ্ত ও দেবযানী
সারদা কেলেঙ্কারির তিনটি মামলায় সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে 'বেকসুর' ঘোষণা করল আদালত। মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিচারক নিধি শ্রী এই রায় দেন। তবে সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য মিলিয়ে শ'তিনেক মামলা আছে সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে। তাই এই তিনটি মামলায় বেকসুর হলেও এখনই জেল থেকে মুক্তি পাবেন না তাঁরা। এর আগে বিধাননগর 'এমপি-এমএলএ' কোর্টে সারদা সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি হয়েছিল। সেই মামলায় সুদীপ্ত যুক্ত থাকলেও দেবযানী ছিলেন না। কিন্তু আমানতকারীদের প্রতারণায় অভিযুক্ত হিসেবে এই প্রথম কোনও মামলায় সুদীপ্ত-দেবযানী বেকসুর বলে ঘোষিত হলেন।
সারদা মামলার তদন্ত সিবিআইকে সঁপেছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যে একগুচ্ছ মামলা বেছে নিয়ে চারটি পৃথক মামলা করেছিল সিবিআই। এ ছাড়াও ওড়িশা এবং অসমেও সিবিআইয়ের মামলা আছে। বাকি মামলাগুলি এ রাজ্যের পুলিশের হাতে ছিল। এ দিনের তিনটি মামলার তদন্তের দায়িত্বে ছিল কলকাতা পুলিশ। রায় ঘোষণার পরে দেবযানীর আইনজীবী অভিজিৎ বল এবং শুভজিৎ বল বলেন, "২০১৩ সালে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ৫২ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বা তদন্তকারীরা প্রতারণার অভিযোগ প্রমান করতে পারেননি।
Comments
Post a Comment