কান্দি মহকুমা বন্যার জল নামছে না
জল - যন্ত্রণায় কান্দি
বৃষ্টি কিছুটা হলেও কম হচ্ছে, ফলে জল কমছে। যেখানে যেমন প্রয়োজন সেখানে ত্রাণের সামগ্ৰী এলাকার বাসিন্দাদের দেওয়া হচ্ছে। কোথাও শুকনো খাবার তো কোথাও রান্না করা খাবার দেওয়া হচ্ছে।
এ বার বর্ষা অনেক আগেই শুরু হয়েছিল। আমনধানের বীজতলা তৈরি করা থেকে ধান রোপণ করা কাজ খুব সুন্দর ভাবে করতে পেরেছিলাম। ড়া দাম দিয়ে দিনমজুর দিয়ে ধান রোপন করা হয়েছে। কিন্তু জলে ডুবে খেত।
সপ্তাহ পেরিয়ে এখন এক পক্ষ কাল ছুঁই ছুঁই অবস্থায় জলবন্দি হয়ে আছে কান্দি মহকুমা এলাকার চারটি ব্লকের বাসিন্দা। একই সঙ্গে ভেসে যাচ্ছে আমন ধানের খেত। জল-যন্ত্রণা নিয়ে কেমন আছে কান্দি।
জল কমছে, কিন্তু ভাগীরথী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কারণ জল নামতে সময় লাগছে। ভারি বৃষ্টি না হলে কয়েক দিনের মধ্যে জল কমে যাবে বলে আশা করছি।
Comments
Post a Comment