মালারিয়াকে ছাপিয়ে গেল ডেঙ্গি
ম্যালেরিয়াকে ছাপিয়ে গেল ডেঙ্গি
জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় যেখানে ৮০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, সেখানে এক হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
মশাবাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়া বাড়তে শুরু করেছে মুর্শিদাবাদ জেলায়। দিন কয়েক আগেও ডেঙ্গিকে ছাপিয়ে গিয়েছিল ম্যালেরিয়া। এ বারে ম্যালেরিয়াকে ছাপিয়ে গেল ডেঙ্গি। চলতি বছরে জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় যেখানে ৮০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, সেখানে এক হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গির এমন বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরকে।
বুধবার মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভীন্ রাজ্য বা ভিন জেলা ফেরত মানুষের উপর নজরদারির কথা হয়েছে।ভিন্ রাজ্য বা ভিন্ জেলা থেকে কেউ জেলায় ফিরলে তাঁদের উপর নজর রাখতে হবে। কারণ জ্বর এলেই রক্ত পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গি বা ম্যালেরিয়া আক্রান্ত হলে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির বিষয়ে জোর দিতে বলা হয়েছে।
Comments
Post a Comment