ফের মাঘ ভাঙ্গা বৃষ্টি , বিপর্যস্ত চামলি
ফের মেঘভাঙা বৃষ্টি, বিপর্যস্ত চামোলি
ধারালীর প্রাকৃতিক বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ঘটনাস্থল এ বার সে রাজ্যের চামোলি জেলার থারালী তহশিল। শুক্রবার রাতভর ভারী বৃষ্টির জেরে সেখানে নেমেছে হড়পা বানও। এর ফলে বৃষ্টির জল নিষ্কাশনে ব্যবহৃত তুনরি গাধেরা খালটিও জলমগ্ন হয়ে পড়েছে। বিপর্যয়ের জেরে ইতিমধ্যে সাগওয়ারা জেলায় মৃত্যু হয়েছে এক মহিলার। পাড়ওয়ারা এবং চেপদাঁন এলাকা থেকে দু'জনের নিখোঁজ হওয়ার খবরও মিলছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা ৪০ নাগাদ আচমকাই অতি ভারী বৃষ্টি শুরু হয় থারালীতে। মেঘভাঙা বৃষ্টির জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয় সেখানে। ব্যাপক বৃষ্টির জেরে দ্রুত জল জমে উপচে যায় চুনরি গাধেরা খাল। ওই শুকনো খালটি যেহেতু বৃষ্টির জল নিষ্কাশনেই ব্যবহৃত হত, তাই সেটা উপচে যাওয়ার বাড়তে থাকে বিপত্তি।
Comments
Post a Comment