মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সুরক্ষা ও অধিকার মঞ্চের প্রতিবাদী সভা সফল সমাপ্তি

অমল গুপ্ত ,৬ আগস্ট: বহরমপুর:  মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সুরক্ষা অধিকার মঞ্চের এক বিশাল সভা অনুষ্ঠিত হয়ে গেল। জেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।জেলার বিভিন্ন প্রান্ত থেকে  বহরমপুরে টেক্সটাইল মোর সভায় উপস্থিত ছিলেন।মুর্শিদাবাদ  সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী ,মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস ,আইনজীবী পীযূষ ঘোষ ,প্রাণময়। ব্রহ্মচারী,সুকুমার  সাহা ,মিলন মালাকার ,জয়নাল আবেদীন ,চন্দ্র প্রকাশ সরকার ,প্রদীপ দে প্রমুখ সাংবাদিকদের সভার প্রতি পূর্ণ সমর্থন জানাবার জন্যে অসমের accredited  journalist অমল গুপ্ত  উপস্থিত ছিলেন। শতবর্ষের প্রাচীন কান্দি বান্ধব সাপ্তাহিক সংবাদপত্র সম্পাদক নবকুমার।মুখার্জি  অন্যান্য সাংবাদিকদের  পক্ষ থেকে জেলার পুলিশ সুপার কে স্মারক  পত্র দেন। মুর্শিদাবাদ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক  রাজিব চৌধুরী  জেলার সাংবাদিকদের পক্ষ থেকে জেলার ডেপুটি কমিশনার কে ১২ দফা দাবি সম্বলিত স্মারক পত্র পেশ করেন।  জেলার বিভিন্ন।প্রান্তের  সাংবাদিকরা    তাদের অভাব অভিযোগ নানা দাবি দাওয়া তুলে ধরেন। মুর্শিদাবাদ সাম্প্রদায়িক সংঘর্ষ সময় খবর  করতে গিয়ে সংবাদ পত্রের কর্মী মার খেয়েছে
বাইক চুরি হয়েছে মোবাইল খোয়া গিয়েছে ।পুলিশ টা উদ্ধারে ব্যবস্থা নেয়নি।বলে আজ সাংবাদিকরা অভিযোগ করেন।  অসমের accredited সাংবাদিক অসমের সাংবাদিকদের সঙ্গে  বাংলার সাংবাদিকদের তুলনা করে বলেন। অসম সরকার সাংবাদিকদের ৮ হাজার টাকা করে পেনশন দিচ্ছে বাংলা তে সাংবাদিকদের  মাত্র আড়াই হাজার টাকা পেনশন দেওয়া  হয়। বিহার সরকার ১৫ হাজার ,ত্রিপুরা সরকার ৫ হাজার , দিচ্ছে বলে সাংবাদিক অমল গুপ্ত উল্লেখ করেন। তিনি  সাংবাদিকদের মূল্যবোধের অবক্ষয় দেখে ব্যথিত হন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর