গঙ্গা বক্ষে ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা
আবেগের সাঁতার ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস
সকাল থেকে সাজো সাজো রব। দুপুর একটাই ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চড়া রোদ উপেক্ষা করে তার ঘন্টা দুয়েক আগে থেকেই জিয়াগঞ্জের সদরঘাট জড়ো হচ্ছিলেন উংসাহী দর্শন। কে নেই সেই ভিড়ে। জিয়াগঞ্জ, ভগবানগোলা, রানিতলা এমনকি, আরও দূর থেকেও অনেকে এসে উপস্থিত হয়েছিলেন। ঘন্টাখানেকের মধ্যে ঘাট চত্বর লোকে লোকারণ্য। গঙ্গার দু'পারেও জড়ো হয়ে গিয়েছেন কাতারে কাতারে মানুষ। দুপুর একটায় প্রতিযোগীরা জলে নামার অনেক পরেও সেই ভিড় ছিল।
এক কথায়, রবিবার গঙ্গাবক্ষে ৮১ কিলোমিটার ও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা বাঁধ মানছিল না। গরম উপেক্ষা করে দর্শকেরা হাজির হয়েছিলেন সুতির আহিরণ এবং জিয়াগঞ্জের সদরঘাট। আহিরণে এ দিন ভোরে পাঁচটার কিছু পরে ৮১ কিমির প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষ ভোরবেলায় সেখানে জড়ো হয়েছিলেন। দেশ-বিদেশের মোট ২০ জন প্রতিযোগী ওই বিভাগে যোগ দেন। বাংলাদেশ, স্পেনের প্রতিযোগী যোগ দেন। তবে দুই বিভাগে বাংলাদেশের প্রতিযোগিতাদের জয়-জয়কার দেখা গিয়েছে।
Comments
Post a Comment