পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে
বিশেষ অধিবেশন ১ সেপ্টেম্বর থেকে
রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হল ১ সেপ্টেম্বর থেকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ তারিখ, সোমবার থেকে অধিবেশন শুরু হবে। ৪ তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। মাঝে ৩ তারিখ করম পূজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়ায় সে দিন অধিবেশন বন্ধ থাকবে। ভিন্ রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের যে হেনস্থার ঘটনা ঘটছে, তার প্রতিবাদে সরকারি প্রস্তাব এনে আলোচনা হওয়ার কথা বিধানসভার এই অধিবেশনে। ভাষা-সন্ত্রাসে'র বিধানসভায় যে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিধানসভার অন্দরেও নথিভুক্ত করতে চাইছে সরকার পক্ষ। অধিবেশন শুরুর আগে সোমবার সকালে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠক ডাকা হয়েছে।
Comments
Post a Comment