বই লিখবেন মমতা

বই লিখবেন মমতা 

 বিভিন্ন পর্যায়ে পি ভি নরসিংহ রাও, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংহেরা প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে 'কে কেমন ছিলেন ' শীর্ষক বই লিখবেন, জানালেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করে সেই সূত্রে ধরে মমতার বক্তব্য, "সাত বার সাংসদ হয়েছিল। দু'বার রেলমন্ত্রী কয়লামন্ত্র, ক্রীড়া ও যুবকল্যাণ, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ছিলেন।" তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কী কী গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, তা-ও উল্লেখ করেছেন মমতা। তার পরেই বলেছেন, "আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এ বার একটা বইও লিখব, 'কে কেমন ছিলেন'। যাঁকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। পরবর্তী বইমেলায় বইটা বেরোবে।" প্রসঙ্গত, প্রতি বছর কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ে মমতা নিজের বইও প্রকাশ করেন। সূত্রের দাবি, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫৩টি বই লিখেছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর