ইউনূস আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে

বাংলাদেশে সংখ্যালঘুদেরা বেশি আক্রান্ত, জানাল কেন্দ্র 

গত চার বছরে বাংলাদেশে অন্তত ৩,৫৮২ জন হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে সংসদের শেষ দিন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বাংলাদেশ সংক্রান্ত এই তথ্য তুলে ধরে বলেছেন, "ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে তাদের উদ্ধেগ জানিয়েছে। বাংলাদেশের শীর্ষতম স্তরে এ কথা জানানো হয়েছে এই আশা নিয়ে যে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও কল্যাণের জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার।
 মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকারের এক বছর পুর্তির সময়েই গত সপ্তাহে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে সমীক্ষা রিপোর্ট তুলে আনে তাতে দেখা যাচ্ছে গণহিংসার পিটিয়ে মারার ঘটনায় বাংলাদেশে গত বারো মাসে নিহতের সংখ্যা ৬৩৭ জন। এই ব্যক্তিদের নাম-ছবি-বয়স এবং ঠিকানার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে গত কয়েক বছরের মধ্যে অন্তবর্তী সরকারের আমলেই।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর