ভোটার নাম তুলতে আধার হলেই হবে

ভোটার নাম তুলতে আধার হলেই হবে
 শুধু আধার নথি হিসেবে ব্যবহার করে অনলাইনে জমা দেওয়া যাবে ভোটার তালিকায় নাম তোলার ফর্ম। বিহারে এসআইআর নিয়ে মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আধারকে নথি হিসাবে ব্যবহার করতে আগেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ দিন হামলাকারীদের আইনজীবীরা অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আধারের সঙ্গে ওই ১১টি নথির মধ্যে থেকে যে কোনও একটি নথি চাওয়া হচ্ছে। এ পরই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশ দেয়, নাম যোগ করার আবেদনের সঙ্গে কমিশনের ওই ১১টি নথি ছাড়াও শুধু আধার নথি হিসেবে জমা করা যাবে। কপিল সিব্বল আর্জি জানান, তালিকায় পরিমার্জনের সময় বাড়ানো হোক। বিচারপতিরা জানান, এখনই তাঁরা কোনও পদক্ষেপ করছেন না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর