বি এস এফ অত্যাচার করেনা
বিচারপতির মন্তব্য
নদীয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী গ্ৰাম হুডা-দিগম্বরের গ্ৰামবাসীদের উপরে বিএসএফের অত্যাচারের অভিযোগ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। সোমবার হামলাকারীদের আর্জি খারিজ করে বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ, নিশ্চয়ই ভুয়ো আধার কার্ড তৈরি করে অনুপ্রবেশ হচ্ছে। মামলাকারীদের আইনজীবী উদ্দেশে বিচারপতি বলেন, "আপনার আবেদন থেকে আমি ভাল ভাবেই বুঝতে পারছি, নকল নথি বানিয়ে অনুপ্রবেশ হচ্ছে। দেশের জনসংখ্যা এমনিতেই উপচে পড়ছে। এ ভাবে সবাইকে জায়গা দেওয়া যাবে না। বিএসএফ জওয়ানরা কখনও অত্যাচার করেন না। আপনার অভিযোগ সত্যি না।
Comments
Post a Comment