*নয়া ঠাহর শারদ সংখ্যা প্রকাশিত* কান্দি, সঞ্জয় কুমার মিশ্র মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা শহর কান্দির সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের প্রার্থনা ঘরে সকাল এগারোটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে নয়া ঠাহর পত্রিকার ১৯ তম শারদ সংখ্যা প্রকাশিত হলো । পত্রিকার মোড়ক উন্মোচন করেন কান্দি পৌরসভার পৌরপিতা মাননীয় জয়দেব ঘটক মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পৌরপিতা ছাড়াও এই মহতী অনুষ্ঠাণে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক হেমেন্দ্র কুমার ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক চন্দন সিংহ, বিশিষ্ট কবি সুপ্রভাত বাগচী, বিশিষ্ট নাট্যশিল্পী পঞ্চানন দাস সহ আরোও অনেকে । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সরস্বতী বন্দনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় । এর পর বিশিষ্ট সংগীত শিল্পী মাননীয় পার্বতী শঙ্কর রায় চৌধুরী মহাশয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। নয়া ঠাহর পত্রিকার মুখ্য সম্পাদক মাননীয় অমল গুপ্ত মহাশয় স্বাগত ভাষণে বলেন বর্তমান সামাজিক অবক্ষয়ের হাত থেকে ঘুরে দাঁড়াতে নয়া ঠাহর পত্রিক...
অমল গুপ্ত ,কলকাতা:১০ সেপ্টেম্বর অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন। অসময়ে চলে গেলেন আজ গুয়াহাটি মেডিক্যাল ক্যান্সার হাসপাতালে মারা যান। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর অসমে আমি অমল গুপ্ত , সাংবাদিক বীরেশ্বর দাস সাংবাদিক অরূপ চক্রবর্তী বরাবর একসঙ্গে পাশাপাশি বসে আড্ডা রিপোর্টিং সব একসঙ্গে করতাম।কুন্তল চক্রবর্তী বিয়েতে আমি প্রথম মারুতি চেপে নওগাঁ গিয়েছিলাম। শিলচর থেকে প্রকাশিত সাময়িক প্রসঙ্গ তে শেষ কাজ করে গেছেন। তার সঙ্গে শেষ সাক্ষাৎকার করতে কষ্ট হলেও চারতলা ভবনে উঠেছিলাম। কুন্তল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন।পত্নী সোমা আর এক কন্যা কে রেখে গেছেন। শেষের দিকে বর কষ্টের মধ্যে আর্থিক অনটনে ছিলেন। ডায়ালেসিস করার জন্যে ধারদেনা করে হায়দরাবাদ যেতে অসুস্থ অবস্থায় অসম সরকারের স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিক হওয়া সত্ত্বেও সরকার থেকে তেমন সুবিধা পান নি। বারবার হায়দরাবাদ যাতায়াত খরচ টা দিতে পারতো অসমের স্বাস্থ্য বিভাগ। এত ভাল বস্তু নিষ্ট গুনি সাংবাদিক অসমে দ্বিতীয় জন ছিলেন না।বামপন্থী আ...
Comments
Post a Comment