মদ্যপান প্রতিবাদ শিক্ষকের

মদ্যপানে প্রতিবাদ, শিক্ষককে মার

 সকালে রাস্তার ধারেই বসে মদ্যপান করছিলেন কয়েক জন তরুণ ও এক জন তরুণী। সেখানে দিয়ে যাওয়ার সময়ে মোটরবাইক থামিয়ে বিষয়টির প্রতিবাদ করেন পেশায় শিক্ষক এক যুবক। অভিযোগ, এর জেরে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন মদ্যপায়ীরা। মারধরে অসুস্থ হয়ে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন ওই শিক্ষক। শনিবার ভোরে ঘটনাটি ঘটে বেলঘরিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্তারা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। এর পরে সকালেই নিমতার বাসিন্দা ওই তরুণী মন্দিরা মুখোপাধ্যায় এবং এক নাবালককে গ্ৰিফতার করে বেলঘরিয়া থানা। বিকেলে আরও এক নাবালককে ধরে পুলিশ। আক্রান্ত শিক্ষক নিরুপম পাল থাকেন বেলঘরিয়ার চন্দননগরে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর