মুর্শিদাবাদ জেলার বন্যা পূজোর মুখে ব্যবসায়ীদের চিন্তা

পুজোর বাজার নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা 

 ভারী বর্ষণ ও তার সঙ্গে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ভারী বর্ষণের কারণে ওই রাজ্যের জলাধার থেকে লাগাতার জল ছাড়া হয়েছে। তার ফলে আমন ধানের খেত জলে ভাসছে। টানা তিন সপ্তাহ ধরে জলে ডুবে আছে কান্দি মহকুমার কয়েক হাজার হেক্টর জমির আমন ধান খেত। পুজোর মুখে এমন ভাবে ধান খেত ডুবে থাকায় এ বার পুজোর বাজার জমজমাট হওয়া নিয়ে চিন্তায় এলাকার ব্যবসায়ী মহল। যদিও ব্যবসায়ীদের দাবি, "পুজো বছরে এক বার আসে, তাই পুজোর কেনাকাটা করতে মানুষ বাজার মুখো হবেই।"
       টানা ভারী বর্ষণের কারণে কান্দি মহকুমার খড়গ্ৰাম, বড়ঞা, কান্দি ও ভরতপুর ১ ব্লক এলাকার কয়েক হাজার হেক্টর আমন ধান খেত এখনও জলে ডুবে আছে। ফলে কোন ভাবেই ওই ধান গাছ গুলিকে বাঁচানো সম্ভব নয় বলেও দাবি এলাকার চাষিদের। কৃষি দফতর সূত্রে জানাযায় ধান গাছ এ বার অনেক আগেই রোপণ হয়েছে। কিন্তু টানা বর্ষণের কারণে সেই ধান গাছ জলে কয়েক সপ্তাহ ধরে জলে ডুবে আছে। দু'সপ্তাহ ধরে ধান গাছ জলে ডুবে থাকলে ওই ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। কান্দির মহকুমাশাসক উংকর্য সিংহ বলেন, "ভারী বৃষ্টির কারণে এলাকায় ঠিক কত পরিমাণ ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কৃষিকদের বিমার আওতায় নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।"

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর