আজিম গঞ্জ পেল নতুন ট্রেন
আজিমগঞ্জ পেল নতুন ইএমইউ ট্রেন
নন-সার্বার্বান রুটে প্রথম ইএমইউ ট্রেন পরিষেবা চালু করল পূর্ব রেল। সেই সূত্রে আজিমগঞ্জ পেল একমাত্র ইএমইউ ট্রেন। সোমবার সেই ট্রেন বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, "যাত্রীদের সুবিধার্থে কাটোয়া-আজিমগঞ্জ ও কাটোয়া-আহমেদপুর রুটে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে প্রতিদিন দুই জোড়া ইএমইউ ট্রেন চলবে এই দুই রুটে। দুই রুটের সব ক'টি স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকবে।
রেল দফতর জানিয়েছে, ৩৫০৬১ নম্বর নিয়ে কাটোয়া-আজিমগঞ্জ ইএমইউ ট্রেনটি সকাল ৯টা ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে সকাল ১১টা ২৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে ফিরতি পথে ৩৫০৬২ নম্বর নিয়ে দুপুর ১২টা ১০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে। অন্যদিকে, ওই ট্রেনটিই ৩৫০৪১ নম্বর নিয়ে বিকেল ৩টা মিনিটে কাটোয়া থেকে ছেড়ে বিকেল ৫টা ১৫ মিনিটে আহমেদপুরে পৌঁছবে।
Comments
Post a Comment