কলকাতা দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত ,বিহার খুন করে গা ঢাকা বাংলায়
পটনায় খুনে ১০ আটক বাংলায়
দিনভর নাটকীয় অভিযান। ভোরে নিউ টাউনের একটি আবাসন, রাতে আনন্দপুর থানা এলাকার গেস্ট হাউস।
ঘটনার বেসরকারি হাসপাতালে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় মোট ১০ জনকে আটক করল বিহার পুলিশ এবং পশ্চিমবঙ্গ এসটিএফের যৌথ দল। ওই আটকদের মধ্যে মূল অভিযুক্ত তৌসিফ তরফে বাদশা আছে বলে পুলিশ সূত্রের খবর।
রিভলভার হাতে হাসপাতালের আইসিইউ-য়ে অনায়াসে ঢুকে যাচ্ছে পাঁচ যুবক এবং খুন করে বেরিয়েও যাচ্ছে, সিসিটিভি ফুটেজের এই দৃশ্য বৃহস্পতিবার চমকে দিয়েছিল দেশকে। আর শনিবার ভোর না হতেই আবার চমক। ওই ঘটনায় জড়িত সন্দেহে নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে অভিযান চালিয়ে পাঁচ সন্দেহভাজনকে আটক করে যৌথ দল। রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের গ্ৰেফতার করা হয়েছে কি না, সে প্রসঙ্গে এসটিএফের কর্তারা বলছেন, গ্ৰেফতারের বিষয়ে যা বলার বিহার পুলিশ বলবে। বিহার পুলিশের এসএসসি - কে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি। তবে বিহার পুলিশের একটি সূত্রের দাবি নিউ টাউনে আটক হওয়া পাঁচ জনের এক জন এই ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফ তরফে বাদশার পরিচিত। বাকিরা দুষ্কৃতী দলের শাপ শুটার।
Comments
Post a Comment