বাঙালি হেনস্থা করার ট্র্যাডিশন চলছে
বাঙালিদের হেনস্থা করার সেই ট্রেডিশন চলমান
প্রদীপ দত্ত রায়
সারাদেশে বিশেষ করে হিন্দি বলয়ে বাঙালিদের সঙ্গে বৈষম্য মূলক আচরণ এখনো চলছে। দেশভাগের সময় থেকে বাঙালিদের কোণঠাসা করে রাখার জন্য যে ষড়যন্ত্রের জাল বুনন করা হয়েছিল তার প্রভাব মুক্ত হতে পারেনি এখনও দেশ। তাছাড়া অসমে বিদেশী বিতরণ আন্দোলনের নামে ভারতীয় নাগরিক বাঙালিদের যথেষ্ট হেনস্থা করা হয়েছে। নেলি ওগো পুরের হত্যাকাণ্ডের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। অসমে এনআরসি নবায়নের নামে যে বৈষম্যের রাজনীতি হয়েছে এর কোন তুলনা মেলা ভার। ৩৮ লক্ষ লোককে এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক। বর্তমান সময়ে গুজরাট, ওড়িশা ,দিল্লি , মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি উৎখাতের নামে পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা শুরু হয়েছে। এটা এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা যা দেশের ভেতরে ভাষিক দ্বন্দ্বকে প্রকট করে তুলছে। একই সঙ্গে জাতিগত বিদ্বেষের বীজ বপন হয়ে যাচ্ছে। বর্তমানে যে শাসক দল তাদের মূল উদ্দেশ্য কি তার স্পষ্ট নয়। বাংলাদেশে যেমন ২৮ কোটি বাঙালি রয়েছে ঠিক তেমনি ভারতবর্ষে রয়েছেন প্রায় 14 কোটি বাঙালি। এই জনসংখ্যার মানুষ বাংলাভাষায় কথা বলেন এটা তো এমন কোন অপরাধ নয়। ভারতে বসবাসকারী বাঙালিরা বাংলাদেশী হতে যাবেন কেন? ভারতীয় নাগরিক বাঙালিদের বাংলাদেশী বলে তকমা সেটে দেওয়া একদিকে যেমন অসাংবিধানিক কাজ অপরদিকে যথেষ্ট অমানবিক। বাঙালিদের কোণঠাসা করে রাজনীতির ময়দান দখল করে রাখার যে গভীর ষড়যন্ত্রের যে বীজ স্বাধীনতার পর বপন করা হয়েছিল তা এখন ধীরে ধীরে মহীরুহতে পরিণত হচ্ছে। দেশের নানা স্থানেই এখন বাঙালিদের বাংলাদেশী বলে তকমা সেটে দিয়ে হেনস্থা করা হচ্ছে ।
Comments
Post a Comment