পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক দের দেশে হেনস্থা করা হচ্ছে: প্রদীপ দত্ত রায়
পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দেশের অন্যান্য রাজ্যে হেনস্তা রোধ করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে পদক্ষেপ নিতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে বুঝা যায় বিষয়টির গভীরতা কতটা। সারাদেশে বাঙালি হেনস্থা করার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এ ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্য সরব হয়েছেন। তিনি প্রতিবাদ জানাতে রাজপথেও নেমে এসেছেন। কেন্দ্রে একটি শক্তিশালী সরকার থাকার পরও এ ধরনের ভাষাগত বা জাতিগত বিদ্বেষ তৈরীর ঘটনা ঘটায় সন্দেহের বাতাবরণ তৈরীর যথেষ্ট কারণ রয়েছে। ওড়িশা রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে ওড়িশার কিছু মানুষ প্রতিবাদ মুখর হয়েছেন। তারাই প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গে যেসব ওড়িয়া পান্ডা রান্নাবান্না বা ক্যাটারিং এর কাজে যুক্ত অথবা পাইপ মিস্ত্রির কাজে যুক্ত তাদেরকে তো কোনো ধরনের হেনস্থা করা হচ্ছে না। তাহলে ওড়িশায় পরিযায়ী বাঙালি শ্রমিকদের কেন হেনস্থা করা হবে? দিল্লি বা গুজরাটে বাঙালিদের বস্তি উচ্ছেদ করে ঢালাও করে প্রচার করা হচ্ছে এরা বাংলাদেশী। বাঙালি বিদ্বেষী এই ঘটনাবলীর পেছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আমি মনে করি।
Comments
Post a Comment