বিহারে অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ

অ্যাম্বুল্যান্সে গণধর্ষণের অভিযোগ বিহার, ধৃত ২ 
 ভোটমুখী বিহারে পরপর অপরাধের তালিকায় এ বার নতুন সংযোজন। হোমগার্ডের পরীক্ষা দিতে আসা এক তরুণী অসুস্থ হয়ে জ্ঞান হারানোর তাঁকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন কর্তৃপক্ষ। অ্যাম্বুল্যান্সের মধ্যেই তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ২৬ বছরের ওই তরুণীর। ওই অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে গ্ৰেফতার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার ঘটনা। সে দিন গয়া জেলায় হোমগার্ডের পরীক্ষায় ছিল। একটি দৌড়ের পরীক্ষায় ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডেকে তরুণীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে পৌঁছে চিকিৎসাকদের কাছে গণধর্ষণের কথা বলেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযোগ পেয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষা করানো হচ্ছে। সে রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্সটি গিয়েছিল সময় ধরে সেই জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর