বহরমপুরে শরৎ স্মরণ : পথের দাবী ও শরৎ চন্দ্র
পথের দাবী এবং শরৎচন্দ্র :- শ্রী সঞ্জয় সঞ্জয় কুমার মিশ্র, কান্দি, মুর্শিদাবাদ বহরমপুর সাংবাদিক সংঘের হল ঘরে ২১/০৯/২৬ তারিখ দুপুর বারোটা থেকে কোলকাতা লোক সংস্কৃতি পরিষদ এবং পশ্চিমবঙ্গ সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে বাংলার কালজয়ী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ১৫০ বছর জন্ম বার্ষিকী এবং তাঁর অনবদ্য সৃষ্টি পথের দাবী র শতবার্ষিকী উদ্ যাপন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠাণ টির সভাপতিত্ব করেন মুর্শিদাবাদ জেলার বরিষ্ঠ কবি ও সাহিত্যিক মাননীয় বীরেশ্বর সরকার মহাশয়। অনুষ্ঠানের শুরুতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ছবিতে মাল্যদান করার পর অনুষ্ঠানের শুভ সূচনা হয় । মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিক রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর সম্পর্ক আলোচনা করেন । তদানীন্তন ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার মূল্যবান দলিল পথের দাবী র ...