পশ্চিমবঙ্গ এবং গুজরাত সরকারের যৌথ উদ্যোগে ১১০০ বাঙালিকে সোমনাথ মন্দির দর্শন

সোমনাথ স্বাভিমান'2026 সফল যাত্রা  :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র 
 জেল রোড, কান্দি , মুর্শিদাবাদ
    গত ১২ ই সেপ্টেম্বর কোলকাতা স্টেশন থেকে সোমনাথ স্পেশাল ( ০০৩১৭ আপ, ০০৩১৮ ডাউন ) পুরো শীতাতপ নিয়ন্ত্রিত ষোল বগির ট্রেণে সোমনাথ স্বাভিমান পর্ব যাত্রা শুরু হয়েছিল।পশ্চিমবঙ্গ সরকার ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে  -২০২৬ এর তীর্থযাত্রায় নিঃখরচায় তীর্থযাত্রী দের নিয়ে যাওয়া হয়েছিল।  পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে প্রায় এগারো শ জন তীর্থযাত্রী এই পর্বে অংশগ্রহণ করেন । যে সমস্ত জেলার যাত্রী সংখ্যা বেশী ছিল তাদের জন্য একটি বগি, যে জেলার যাত্রী সংখ্যা কম ছিল তাঁদের কে অন্য জেলার সঙ্গে একত্রিত করে একটি বগিতে একসঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। রাজ্য সরকারের ট্যুরিজম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের কঠোর নজরাধীনে, রেল দপ্তরের অভূতপূর্ব সহযোগিতায় এবং গুজরাট সরকারের অনাবিল আপ্যায়নে আটদিনের এই ভ্রমণযাত্রা মনের স্মৃতি কোটায় সকলের একটি সুখস্মৃতি হয়ে থাকলো । গোটা ট্রেণ টি যেন মিনি পশ্চিমবঙ্গে রূপান্তরিত হয়ে গিয়েছিল। বেশীরভাগ যাত্রী বরিষ্ঠ নাগরিক হওয়ার জন্য সরকারের তরফ থেকে খুব সাবধানী পদক্ষেপ নেওয়া হয়েছিল । ট্রেণের মধ্যে একটি কামরা তিনজন ডাক্তার বাবু ও চারজন নার্স দিদিমনি দের তত্বাবধানে প্রেসার মাপার যন্ত্র, ওষুধ,ব্যান্ডেজ, স্যালাইন, অক্সিজেন সিলিন্ডার সহ মেডিকেল  ইমারজেন্সি ইউনিট হিসেবে চিহ্নিত ছিল । আট দিনের এই সফরে টুকটাক কেউ কোনো অসুবিধা বোধ করলেই ডাক্তার বাবুরা সদা সতর্ক ছিলেন তাঁদের গোচরে আনা হলেই সঙ্গে, সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছিলেন । এমন কী গুজরাটে সোমনাথ মন্দির সহ অন্যান্য সাইট সীন দেখতে যাওয়ার সময় পথিমধ্যে কেউ  কোনো রকম অসুস্থ বোধ করলে গুজরাট সরকার মোবাইল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছিলেন । গুজরাট সরকার সকল তীর্থযাত্রী দের ফাইভস্টার হোটেলে রাখার ব্যবস্থা করেছিল ।  আলাদা রাজ্যে গেলেও বাঙালি পরিবেশে,নিরামীষ খাবার খেয়েও সকলেই তৃপ্তি লাভ করেছে এবং কারোর কোনো শরীর খারাপ হতে দেখা যায় নি । খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে বাবা সোমনাথ দর্শন করে সকলেই সন্তুষ্ট । সোমনাথ দেবের আশীর্বাদে নির্বিঘ্নে সুস্থ শরীরে যে যাঁর ঘরে ফিরে আসতে পারায়  সকলেই খুশি । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে ভারতীয় রেলের ক্যাটারিং এর দায়িত্বে থাকা সকল স্টাফ দের, গুজরাট সরকারের ট্যুরিজম  এবং পরিবহন দপ্তরের যে সমস্ত স্টাফ তীর্থযাত্রী দের সেবায় সদা নিযুক্ত ছিলেন সেইসঙ্গে অবশ্যই পশ্চিম বঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা সহ বিভিন্ন জেলার কো-অর্ডিনেটর এবং তীর্থযাত্রী দের  সেবায় নিযুক্ত ডাক্তার বাবু ও নার্স দিদিমনি দের । গত ২০ ই সেপ্টেম্বর ভোর আড়াইটার সময় কোলকাতা স্টেশনে সোমনাথ স্পেশাল ট্রেন টি ফিরে আসে এবং তারপর স্টেশনের বাইরে অপেক্ষমাণ বাসগুলি  যারা যে সমস্ত জেলা থেকে এসেছেন তাঁদের সেই জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র