কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র

#ইতু_পূজা  :-

     ইতু পূজা হল বাংলার এক প্রাচীন লোক উৎসব, যা প্রকৃতির সঙ্গে, বিশেষত সূর্যদেবের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কৃষি ও সমৃদ্ধি কামনায় পালিত হয়।  এটি মূলত মহিলাদের ব্রত এবং বিশ্বাস করা হয় যে এটি করলে ইহলোকে শস্যের বৃদ্ধি, সাংসারিক কল্যাণ, আর্থিক উন্নতি এবং পরলোকে মোক্ষ লাভ হয় ।  কান্দি জেল রোডে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন যৌথ ভাবেই পালন করা হয়ে থাকে । যেমন আজ  সকাল  সব বাড়ির মহিলারা পূজোর জোগাড়, রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল । পুরোহিত মহাশয়ের দ্বারা পূজো করা হলে সবাই মিলে হালকা মিঠে রোদে বসে ব্রতকথা পড়া  ও  শোনার পর বাহুস্থ দেবতার উদ্দেশ্যে নূতন চাল গুঁড়ো দিয়ে তৈরী নবান্ন কলাপাতায় সাজিয়ে বাড়ির দরজায়,দরজায় রেখে দেওয়া হলো  । 
      কান্দি জেল রোডে  সকালে বাড়ির উঠোনে ইতু পূজোর কিছু ছবি ও ভিডিও  পোস্ট করেছেন সাংবাদিক  সঞ্জয় কুমার মিশ্র  কান্দি জেল রোড  থেকে।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ