"দায়িত্বশীলতা না জনপ্রিয়তা "প্রেস দিবসের থিম

নয়া ঠাহর ,কান্দি জেল রোড : আজ ১৬ নভেম্বর বিশ্ব প্রেস দিবস  হিসাবে উদযাপিত হয়। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার  প্রতিষ্ঠাতা বার্ষিকী  থেকে দেশে প্রেস  দিবস  পালিত হচ্ছে। এবারের থিম হচ্ছে সংবাদপত্রের   জনপ্রিয়তা না সংবাদপত্রের দায়িত্বশীলতা ,১৯৯৩ সালে রাষ্ট্র সংঘ    ৩ মে থেকে আর্ন্তজাতিক প্রেস দিবসের  সূচনা করেন। আফ্রিকান দেশ  জম্বিয়া লুসাকা  তে প্রথম দিনটি উদযাপিত হয়।সেই থেকে সারা বিশ্বে প্রেস দিবস উদযাপন চলছে।প্রেস দিবস  ভাবনা  থাকে বলতে হচ্ছে   করোনা ,সংক্রমণ পর থেকে বিশ্বে সাংবাদিকদের নিরাপত্তা   নেই , জীবন জীবিকা  সুনিশ্চিত নয়।  দেশে ৯০ শতাংশের বেশি সাংবাদিকদের অ্যাপয়েনমেন্ট লেটার ,বা চুক্তি পত্র নেই। জীবন জীবিকার নিরাপত্তা নেই। অধিকাংশ সংবাদপত্র বন্ধ হয়ে গেছে।  আরও মারাত্বক ট্রেন্ড  খবরের কাগজ পড়ার প্রবনতা কমে গেছে।  সাংবাদিকরা আগের মত তদন্ত মূলক   প্রতিবেদন  দাখিল করেন না।শুধু মনগড়া  খবর  ,পেড নিউজ করে থাকে।অর্থের বিনিময়ে নিউজ। যে নিউজ সত্যি ঘটনার উপর ভিত্তি করে নয়। কোনো মহল কে খুশি করতে অর্থের বিনিময়ে পরিবেশন করা করা হয়। দায়িত্ব শীলতা নয় শুধু জনপ্রিয়তা লক্ষ্য।।  ইলেকট্রিক মিডিয়ার অবস্থা খুব খারাপ। সন্ধ্যা হলেই একাংশ সবজান্তা বুদ্ধি বিক্রেতা বসে পড়েন বিশ্বের সব খবর নিয়ে   পোস্টমর্টেম করেন।লাখ লাখ টাকা উপার্জন করেন।  সাংবাদিক দের মত পবিত্র পেশা আজ কলুষিত ,সৎ  মূল্যবোধে বিশ্বাসী মানুষ  সৎ সাংবাদিক হওয়ার উপযুক্ত  যার অভাব প্রতিক্ষেত্রে। যার কারণে সাংবাদিক নয় সস্তা সংবাদ বিক্রেতা পরিণত হয়েছে।




Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ