একটু শোনো দুর্গা মাগো
কেয়া মুখার্জী(রায়)
জেলরোড, কান্দী মুর্শিদাবাদ। 

আসছো আবার দুর্গা মাগো
কত সাজ ঘরে ঘরে,
আমার তো মা ছিটে বেড়ার ঘর
আসবে কি মা আমার দোরে?

আসো তো ঐ বাবুদের ঘরে
কত লোকজন হল্লা কত ,  
খাওয়া দাওয়ার বাহার যত
জামা কাপড়ও মজার মতো।

আমাদের তো একটাই  মা
আছে বড়ো ভাতের হাড়ি,
পুজোটাতেই নতুন কাপড়  
বহু কষ্টেই জোগাড় করি।

তোমার পুজো ঠিক জানিনে
বাপের ঘরেও দেখিনি তাই,
বড়ো পাথর ছোটো পাথর 
ছিল কিছু কুলোঙ্গিটাই।

যাদের আছে প্রচুর টাকা
কতই ভালো থাকে তারা,
পুজোর এই চারটি দিনেও 
তুমিও তাঁদের দাও যে সাড়া।

জানি তুমি শক্তি ময়ী
শুনি তুমি রূপের রাণী,
পারো না কি হতে তুমি 
আমাদেরও মা জননী। 

আমি যে মা লক্ষ্মী মূর্মু
জানিনে মা লেখা পড়া,
চার বাড়ি কাজ করে খায়
কেমনে ডাকলে দেবে সাড়া!

কৈলাশ থেকে আসো জানি
মহাদেব বরকে  ছেড়ে, 
এখানে সবার ভাত জোটেনা 
পরে থাকে রাস্তার ধারে।

বছর  বছর
আসো তুমি বাবার ঘরে ধরাধামে,
এখানে তো সব অসুর গুলো মদ মাংস গাজা টানে!
   
সারা বছর 
এদের জালায় শান্তি যে নাই ধরাধামে,
দেখেও তুমি যাও যে চলে 
কেমন করে তা জানিনে।

কেউ হতে চাই না মাগো
লক্ষ্মী ছাড়ার মা জননী,
স্বর্গ লোকে অসুর মেরেও
মর্তে বুঝি তাই পারোনি!

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র