শিলচর বাসীকে নয়া ঠাহর পক্ষে শারদ শুভেচ্ছা জানাই
অমল গুপ্ত ,১৬ অক্টোবর: শিলচর : শহরে শিক্ষক স্নিগ্ধা চ্যাটার্জী সম্পাদিত ম্যাগাজিন আমন্ত্রণে শিলচর এসে ছিলাম। এই শহরে পুরোনো বন্ধু বিশিষ্ট সাংবাদিক অতীন দাস , অবসরপ্রাপ্ত রেল আধিকারিক দীপঙ্কর চ্যাটার্জী ,উত্তম সাহা দেখা হল।বিজয় কৃষ্ণ নাথের আমন্ত্রণে যুগ শঙ্খ কার্যলয়ে গিয়েছিলাম। পুত্র গৌরব তাদের বাগান বাড়ি ঘুরিয়ে দেখালেন। ডেস্ক ইনচার্জ মাকসুদল চৌধুরী , রত্ন দীপ ,প্রমুখ দের সঙ্গে পরিচয় হল। শিলচর শহরে এই পুজো মরশুমে অভিবাবক হাজার হাজার টট সব ফাঁকা জায়গা টুকু দখল করে নিয়েছে। প্রেম তলা বলে এক অঞ্চল নাকি শহরের কবিদের আড্ডা বসে কোথায় কবিকুল ,খোজ পেলাম না। নববার্তা প্রসঙ্গ ,সাময়িক প্রসঙ্গ তে বছর কয়েক কাজ করে ছিলাম। শিলচর রেডিও থেকে আমার অসম বিধানসভার প্রতিবেদন পড়া হত। জার্মান রেডিও ডয়েচে ভেল এ কাজ করার সময় এক নির্বাচনে সন্তোষ মোহন দেব মানস চৌধুরী , কবীন্দ পুরকায়স্থ প্রমুখ দের রেডিও সাক্ষাৎকার নিয়েছিলাম। জার্মান রেডিও প্রচার করেছিল। এবারের নয়া ঠাহর এর প্রচ্ছদ এঁকেছেন ভাই অরূপ গুপ্ত। গত ২৩ বছর থেকে আঁকছেন। আরো দুদিন শিলচরে থাকব । আবার সবাই কে পূজোর শুভেচ্ছা জানাই। শিলচর ১১ ভাষা শহীদ স্মৃতি স্তম্ভ প্রনাম জানিয়ে এসেছি। গুয়াহাটি সোনাপুর গিয়ে জুবিন গর্গ সমাধি স্থলে প্রদীপ জ্বালিয়ে এসেছি।
Comments
Post a Comment