কান্দি সাব জেলে মা দুর্গার আরাধনা

 অমল গুপ্ত, ২১ অক্টোবর, কান্দি জেল রোড :কান্দি  সাব জেল   এ নিরাপত্তার বেষ্টনী মাঝে  এই প্রথম দুর্গা পুজো,পুলিশি   গরাদ      , লোহার বেড়াজাল  ছোট্ট ঘরে মা দুর্গা  পুজো অর্চনা চলছে, জেলার  কাজী নিজামুদ্দিন   স্থানীয় সাংবাদিক সঞ্জয় কুমার মিশ্র এবং এই প্রতিবেদক কে তালা খুলে প্রবেশের অনুমতি দেন।  কান্দি মহকুমা অফিসার  শ্রীমতী মধু শ্রী আনুষ্ঠানিক ভাবে  নিরাপত্তা  বেষ্টনীর মাঝে  পূজোর    সূচনা করেন। পুরোহিত মশাই  যথারীতি চারদিন পুজো অর্চনা করেন।শতাধিক বিরাচাধীন নন্দি   পুলিশি বেষ্টনীর মাঝে বসে পুজো অংশগ্রহণ করেন। এই চারদিন তাদের ভাল মন্দ  খাবারের ব্যবস্থা ছিল। জাত ধর্ম নির্বিশেষে  সবাই মা  দুর্গার আরাধনা   সামিল হতে দেখা গেছে। নিজেদের মধ্যে  চাঁদা তুলে এই পূজোর ব্যাবস্থা হয়। জেলার কাজী নিজামুদ্দিন কে ধন্যবাদ দিতেই হবে। সাহসি পদক্ষেপ।  আজ বিজয়া দশমী যথারীতি জেল বন্দি মা দুর্গা কে নারায়ণ ধার পার্কের পুকুরে নিরঞ্জন  দেওয়া হবে।প্রস্তুতি চলছে। কান্দি জেল রোডবাসী খুশি ভাবতে ভাল লাগছে জেলখানার অন্দরে  মা এলেন পুজো অর্চনা হল। প্রাচীনতম কান্দি জেল খানার ক্যাম্পাসে বহু প্রাচীন শিব মন্দির আছে  জেল কর্তৃপক্ষ প্রতিদিন পুজো অর্চনার ব্যবস্থা করেছে।এবার মা দুর্গা  প্রবেশ করলেন।  জেল রোড বাসী  মহা খুশি।ওদিকে ভরতপুর পুলিশ থানায় কালী মন্দির  স্থাপন করার খবর এসেছে। 

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র