শিয়ালদহ - শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অবহেলার শিকার
অমল গুপ্ত ,১৩ অক্টোবর ,শিলচর: বহুবছর শিলচর এলাম অভিজ্ঞতা ভালো হল না। মোদীর ডিজিটাল বা গতির যুগ যেন থমকে গেছে। সেই এক অভিযোগ ট্রেনে টয়লেট সময়মত পরিষ্কার হচ্ছে না।ট্রেন দাঁড়ালে ছাড়তে চাইছে না। কাঞ্চনজঙ্ঘা কষ্টের ট্রেন।সাধারণ যাত্রীদের কষ্টের কথা চিন্তা করা হয়না। বরাক উপত্যকার ৫০ লাখ মানুষের দাবী, আন্দোলন কে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিমান ভাড়া সোনার পাথর বাটি। আকাশ ছোয়া ধরা ছোঁয়ার বাইরে। অনেক বছর পর পাহাড় লাইন চড়লাম। পরিবেশ প্রকৃতি সবুজ পাড়ার সবাইকে মুগ্ধ করবে। আপাতত কোনো অভিযোগ নেই। রাতের কাঞ্চনজঙ্ঘা ভয়ের কারণ আছে।দিল্লির "কক রোচ " আক্রমণ করেছে ট্রেন টিকে। : গোটা বিশেক টানেল ভেদ করে যেতে হচ্ছে। এক একটি ৯-১০ মিনিট সময় লাগছে। দুর্গা পুজোর সময় বাঙালি যাত্রী ভরা। রেল কর্তৃপক্ষ বাঙালিদের উৎসব কে গুরুত্ব দেই না। মোদীর বেশি ভাড়া বিলাসী ট্রেন পাশ দিয়ে দ্রুত বেগে ছুটছে।আর আমরা সাধারণ ট্রেনের যাত্রীদের কষ্টের সীমা পরিসীমা নেই।
Comments
Post a Comment