বহরমপুর শহরে স্বরবৃত্ত সংস্থার শারদ সংখ্যা প্রকাশ

পত্রিকা প্রকাশ  :-

      বিগত পাঁচ বছরের মতো গত ০৪ ঠা অক্টোবর রবিবার ষষ্ঠ বছরেও বহরমপুরের আবৃত্তি সংস্থা স্বরবৃত্ত আবৃত্তি অঙ্গন এর শারদীয়া পত্রিকা নৈবেদ্য প্রকাশিত হলো আচার্য ব্রজেন্দ্র নাথ শীল অডিটোরিয়ামের হল ঘরে । পত্রিকার আবরণ উন্মোচন করেন বহরমপুর শহরের স্বনামধন্য শল্য চিকিৎসক তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় ডাঃ নির্মল সাহা মহাশয় । অন্যান্য বিশিষ্ট অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকা কমিটির সভাপতি তথা সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সুদীপ্ত চক্রবর্তী মহাশয়, সহ-সভাপতি ডঃ অরবিন্দ পাল মহাশয় এবং অবসরপ্রাপ্ত জেলা মৎস্য আধিকারিক মাননীয় শ্রী সঞ্জয় কুমার মিশ্র মহাশয় । ১৩৬ পৃষ্ঠার এই পত্রিকায় মুর্শিদাবাদ তথা পশ্চিম বঙ্গের বিশিষ্ট কবি, সাহিত্যিক দের লেখা স্থান পেয়েছে । 
    প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । তারপর উদ্বোধনী সংগীত গেয়ে শোনান সংস্থার এক সদস্যা । সংস্থার কচি কাঁচা রা বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে । যে সমস্ত লেখক লেখিকার গল্প/কবিতা এই পত্রিকায় স্থান পেয়েছে তাঁদের মধ্যে অনেকেই মঞ্চের উপর উপস্থিত দর্শকদের জন্য তা পড়ে শোনান। 
      অনুষ্ঠানের উদ্বোধক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মানুষ কে বই মুখী করতে এই ধরনের অনুষ্ঠান করা খুবই দরকারি এবং উপযোগী কারন বেশীরভাগ মানুষ এখন অত্যাধুনিক মোবাইল ফোনে আসক্ত হয়ে যাওয়ায় বই পড়া থেকে ক্রমশঃ দূরে সরে যাচ্ছেন তাই মানুষ যদি কিছুটা সময় মোবাইল দেখা থেকে বিরত হয়ে বই / পত্রিকা পড়াতে মনোযোগ দেন তাহলে আখেড়ে লাভ হবে সমাজের।
         উপস্থিত দর্শক , শ্রোতা এবং আয়োজক রা দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেতভাবে বন্দেমাতরম গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র