সারা ভারত আইনজীবী সমিতির কান্দি কোর্ট কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দি কোর্ট কমিটির ১৩ তম ইউনিট সম্মেলন ১ অক্টোবর কান্দি জেল রোড অনুষ্ঠিত হয়ে গেল। এই সন্মেলনে বিশ্ব কাঁপানো কলকাতা আর জি কর মেডিকেল কলেজ তৃণমূল সরকারের নিরাপত্তার বেষ্টনীর মাঝে রাতে ডিউটিরত নার্স অভযার হত্যা কান্ডের তীব্র নিন্দা করে একাধিক প্রস্তাব গ্রহণ করা হয়। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গ রহস্য জনক হত্যা কান্ড বিচার বিভাগীয় তদন্তের দাবিতে যৌথ প্রস্তাব গ্রহণ করা হয়। এই দুটি বিশ্ব কাঁপানো হত্যাকাণ্ড। কান্দি কোর্ট কমিটির পক্ষ আইনজীবী ব্রজ মোহন দাস উপস্থিত সদস্যদের সংগ্রামী অভিনন্দন জানান। এই সন্মেলনে ৮০ জন সদস্যের মধ্যে এক বৃহৎ সংখ্যক আইন আইন জীবী উপস্থিত ছিলেন। অনাথ বন্ধু মিশ্র ওরফে মহারাজ মিশ্র উদ্যেগে এই সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়। কমরেড সুভাষ রায় মঞ্চ কমরেড সৈয়দ রাফে নগরে অনুষ্ঠিত সম্মিলনে মহিলা বিচারক দের ৩৩ শতাংশ সংরক্ষণ দাবি ছাড়াও সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়।
Comments
Post a Comment