অবহেলা নষ্ট হচ্ছে কান্দি রাত্রি নিবাস
অবহেলায় নষ্ট হচ্ছে রাত্রি নিবাস :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র, কান্দি, মুর্শিদাবাদ
কান্দি মহকুমা হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকেই ডানদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নীল সাদা রং এর তিনতলা একটি নূতন বিল্ডিং যার দেওয়ালে বোর্ড টানিয়ে লেখা রয়েছে রাত্রি নিবাস । কী উদ্দেশ্যে বা কেন ই বা এটি তৈরি করা হয়েছিল সে বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেল এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয় স্বজন দের যাতে রাত বিরেতে থাকতে অসুবিধা না হয় বা গ্যাঁটের কড়ি খরচ করে হোটেলে থাকতে না হয় তার জন্য বিনামূল্যে থাকার জন্য এটি তৈরি করা হয়েছে । কিন্তু বছর খানেকের বেশী হতে চললো জনগণের করের টাকায় তৈরী আশি শয্যার এই রাত্রি নিবাস টি এখনো চালু হয় নি ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে সুন্দর বিল্ডিং টি নষ্ট হচ্ছে । আভ্যন্তরীণ কোনো কাজ সম্পুর্ণ হতে যদি এখনো বাকি থেকে থাকে তাহলে অনতিবিলম্বে সেগুলো সম্পুর্ন করে জনগণের সেবায় চালু করার দাবি রাখছি এবং এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
Comments
Post a Comment