অসমের কিঞ্চিৎ গোষ্ঠী মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে

..... নয়া ঠাহর, সংবাদাতা, বহরমপুর
 
 *"কিঞ্চিত"  ( আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী) র অন্তর্গত  ' মুর্শিদাবাদ শাখা ( পশ্চিম বঙ্গ)" গঠন*।

"*স্থান: বহরমপুর ব্যারাক স্কোয়ারে মাঠের চৌতারা মঞ্চ*",

"*দিনাঙ্ক: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং ( শুক্রবার)*", 

 অদ্যকার সাধারণ সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ঠ কবি,লেখক, জ্যেষ্ঠ নাগরিক ,অবসরপ্রাপ্ত শিক্ষক ,  শিক্ষাবিদ মাননীয় শ্ৰী অরবিন্দ সরকার মহাশয়। বেশ কিছু প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, সমাজসেবক ,কন্ঠ শিল্পী থেকে শুরু করে  বুদ্ধিজীবী গুণীজনের সমাবেশে সভার কাজকর্ম সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন হয়।  উল্লেখনীয়, বিশিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অজ উপস্থিত ছিলেন ..... আকাশবাণী ও দূরদর্শনের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী  "মাননীয় জয় কুমার ধারা" .... ,
 সিনেমা- চলচিত্রের অভিনেতা ও কবি- " সৈয়দ শীষ মহম্মদ মহাশয়, .... সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভাই সৈয়দ নোমান ও  ভাইপো সৈয়দ হুমায়ুন রানা , ...... কান্দি শহরের প্রখ্যাত কবি ও বাচিক শিল্পী সঙঘমিত্রা রায় মহোদয়া , .....লালবাগ অঞ্চলের মুর্শিদাবাদের প্রাক্তন হাইস্কুলের শিক্ষক ও সঙ্গীত শিল্পী সুখেন্দু মণ্ডল মহাশয়।

প্রায় দুঘণ্টা যাবত সভার উদ্দেশ্য , কিঞ্চিত এর সুদীর্ঘ ২৫ বছরের ইতিহাস, কর্মপ্রনালি, সামাজিক দায়বদ্ধতা, নিঃস্বার্থ ভাবনা নিয়ে ত্যাগ ও সৃষ্টির সমন্বয়ে  একটি   সুস্থ সমাজের বাতাবরণ ও  পরিবেশ তৈরি করা , বিশেষ করে শিশু প্রতিভার বিকাশ ঘটিয়ে সংস্কারী  জীবনের প্রতি আকৃষ্ট করা ... এই বিষয়গুলি নিয়ে পণ্ডিত প্রবর ব্যক্তিগণ আলোচনা ও বক্তব্য প্রদান করার পর সর্বসম্মতিক্রমে ড: মানিক লাল ভৌমিককে মুখ্য পৃষ্ঠপোষক ( কিঞ্চিত গোষ্ঠীর প্রধান সেবক) শ্ৰী  অরবিন্দ সরকারকে সভাপতি এবং সৈয়দ  হুমায়ুন রানাকে সাধারণ সম্পাদক হিসাবে ১১ জনের একটি কার্যকরী সমিতি গঠন করে  কিঞ্চিত গোষ্ঠীর অন্তর্গত " *মুর্শিদাবাদ শাখা*" (পশ্চিম বঙ্গ ) গঠন করা হয়। 


*কিঞ্চিৎ মুখ্য কাৰ্যালয়*,
বরপেটারোড ,আসাম
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র