কান্দি বাঘডাঙ্গা প্রগ্রেস ওয়েলফেয়ার সোসাইটি সর্বাঙ্গ সুন্দর উপস্থাপনা
অমল গুপ্ত ,কান্দি জেল রোড : কান্দি শহরে বহু এন জি ও আছে।ব্যতিক্রম বাগ ডাঙ্গা প্রগ্রেস ওয়েলফেয়ার সোসাইটি ,আজ পাঁচ বছর পূর্ণ হল।।এই সোসাইটি দেশের জ্বলন্ত সমস্যা পরিবেশ স্বাস্থ্য ,নিয়ে কাজ করে যাচ্ছে। সম্পাদক সদা ব্রত সিনহা জানান গত পাঁচ বছরে মানুষের কাছ থেকে বিপুল সারা পাওয়া গেছে। কান্দি বিধায়ক তথা প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস এক শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সোসাইটি কাজ কর্মের প্রশংসা করেছেন। টটো চালক আকর শেখ ,সাংবাদিক অমল গুপ্ত কে সম্বর্ধনা জানানো হয়। কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। শ্রমজীবী হাবু শেখ এবং হায়দার শেখ নির্মল বাংলা কাজ করেন তাদের দুজন কে সম্বর্ধনা জানানো হয়।। কান্দি পদাতিক ড্যান্স একাডেমি পক্ষে শিশু দের নৃত্য প্রদর্শন করা হয়।। নিট পরীক্ষায় সফল ডাক্তার জাহিদা খাতুন , কে সংবর্ধনা জানানো হয়। জাহিদা মুর্শিদাবাদ জেলার গর্ব জাহিদা খাতুন। আর জি কর মেডিকেল কলেজ ভর্তি হয়েছেন।তিনি জানান দিনে ১৮ ঘণ্টা পড়াশুনা করেন। দুর্গা পুজো উপলক্ষ্যে সংখ্যা লঘু জনগোষ্ঠীর মানুষদের উপহার দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি তুলে ধরা হল এর জন্যে সদা ব্রত বাবুদের ধন্যবাদ জানাতেই হবে। আমি বহু বছরের সাংবাদিক জীবনে এক উজ্জ্বল ছবির সাক্ষী হয়ে থাকলাম। গত বছর বাঘডাঙা তে সোসাইটি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম
। অভিজ্ঞতা ভাল ছিল।
Comments
Post a Comment