মুর্শিদাবাদ জেলার ইন্টাক এর কর্মশালা
ইন্ট্যাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের কর্মশালা :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র, কান্দি, মুর্শিদাবাদ
পুর্ববর্তী বৎসরগুলির ন্যায় এই বৎসরেও ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ ( ইন্ট্যাক ), মুর্শিদাবাদ চ্যাপ্টার এর উদ্যোগে ‘মৃত প্রায় শিল্পের পুনুরুজ্জীবন’ প্রকল্পটি
রূপায়নের জন্য পেপার মোল্ডিং কলার উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল গত ২৯ শে ও ৩০ শে সেপ্টেম্বর বহরমপুরর সাংবাদিক সংঘের হল ঘরে । সমগ্র জেলা থেকে সাকুল্যে পাঁচটি স্কুলের হেরিটেজ ক্লাবের মোট ৩৭ জন ছাত্র ছাত্রী এই কর্মশালায় অংশ গ্রহণ করে।
কর্মশালার প্রথম দিন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে বিশিষ্ট শিল্পী মাননীয় সন্দীপ গুঁই মহাশয় পুরনো খবরের কাগজ বা কাগজের টুকরো গুলো জল দিয়ে ভিজিয়ে এবং পরবর্তী তে আটা সহযোগে মন্ড বানিয়ে ছাত্র ছাত্রীদের হাতে কলমে বিভিন্ন শিল্পকলা শিখিয়ে দেন । দ্বিতীয় দিন ছাত্র ছাত্রীরা নিজেরাই ঐ সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করে দেখায় । তাদের তৈরী শিল্পদ্রব্যের মান বিচার করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয় । স্থানাধিকারী দের পুরষ্কারে ভূষিত করার পাশাপাশি অংশ গ্রহণ কারী সমস্ত ছাত্র ছাত্রী দের হাতে ইন্ট্যাকের পক্ষ থেকে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।
দুদিন ব্যাপী অনুষ্ঠাণ টিকে সাফল্য মন্ডিত করতে মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনর মাননীয় বালক নাথ ভট্টাচার্য মহাশয় কে চ্যাপ্টারের সম্মানীয় অন্যান্য সদস্য গণ সহ অংশগ্রহণ কারী স্কুলের শিক্ষক - শিক্ষিকা গণ সর্বোতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।
Comments
Post a Comment