অসমের প্রখ্যাত সেচ্ছাসেবী সংগঠন" কিঞ্চিৎ "পশ্চিমবঙ্গে শাখা সংগঠন গড়লো
গুয়াহাটি ,কলকাতা " অসমের বরপেটা শহরে বিশিষ্ট নাগরিক মানিক লাল ভৌমিক সমাজ সংস্কৃতি অভিযান শুরু করে এক চারা রোপণ করেছিলেন আজ মহীরুহ রূপ ধারণ করেছে। অসম সীমা অতিক্রম করে রবিঠাকুরের দেশ পশ্চিমবঙ্গে নিজস্ব শাখা স্থাপন করে। বঙ্গের অন্যতম নারীবাদী লেখিকা ,মহিলাদের স্বাভিমান নিয়ে সোচ্চার মহিলা পত্রিকার সম্পাদক কেয়া মুখার্জী রায় কিঞ্চিৎ গুরুত্ব পূর্ণ পদে বসালেন।কান্দি জেল রোডের স্থায়ী বাসিন্দা অভয়া কর্ণধার কেয়া মুখার্জি কে সহকারী সম্পাদক হিসাবে স্থান করে দিয়েছে।অরবিন্দ সরকারকে সভাপতি , সৈয়দ হুমায়ন রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করে মুর্শিদাবাদ জেলা কমিটি গঠন করা হয়। মানিক লাল ভৌমিক মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে কার্য্য ভার গ্রহণ করেছে। কিঞ্চিৎ রবীন্দ্রনাথ ,ভূপেন হাজারিকা কে নিয়ে বহু ভাষায় বিশাল গ্রন্থ প্রকাশ করেছে। এই প্রতিবেদক মতামত দিয়েছে। অসমের বরপেটা শহরে গিয়ে দেখেছি অসমীয়া বাঙালি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে থাকে। অসমের যুব সমাজের হার্ট থ্রব জুবিন গর্গ কে একাধিক স্মরণ সভা করেছে কিঞ্চিৎ । কর্ণধার মানিক লাল ভৌমিক জানান এবার তাদের অভিযান শুরু হবে বরাক উপত্যকা শিলচর করিমগঞ্জ শহরে। অসমীয়া বাঙালি উভয় জনগোষ্ঠীর মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়তে কিঞ্চিৎ গুরুত্ব পূর্ণ ভূমিকায় গ্রহণ করেছে।
Comments
Post a Comment