পৌরসভার প্রতীকে ভোট দেওয়ার আহবান বিডিএফের

 নয়া ঠাহর, শিলচর সংবাদদাতা:

দলমতের উর্দ্ধে উঠে, স্বচ্ছ ব্যাক্তিত্ব, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার নিরিখে পুরনিগম নির্বাচনে প্রার্থীকে ভোট দেবার আহবান জানাল বিডিএফ।

আগামী তিন অক্টোবর শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম পুরনিগম নির্বাচন। এরজন্য ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রতিনিধি তথা নির্দল প্রার্থীরা। শিলচরের উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে দলমতের উর্দ্ধে উঠে  ব্যাক্তিগত সততা, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার নিরিখে প্রার্থী নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এদিন বিডিএফ কার্যালয়ে এনিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে পৌর নিগমের মতো স্থানীয় নির্বাচনে সর্বদা স্থানীয় ইস্যুই প্রাধান্য পায়। এরসাথে জাতীয় দলের বৃহত্তর এজেন্ডার খুব একটা সম্পর্ক নেই। তিনি বলেন যে তাই বিভিন্ন পৌর ওয়ার্ড থেকে সৎ, দায়বদ্ধ এবং কর্মতৎপর প্রার্থী নির্বাচিত হলে তাঁরা ওয়ার্ডের প্রকৃত স্বার্থে কাজ করবেন এবং সেক্ষেত্রে শিলচরের উন্নয়নও তরান্বিত হবে বলে আশা করা যায়। প্রদীপ দত্তরায় বলেন যে এমন প্রার্থীকে নির্বাচিত করা একদমই উচিত হবেনা, একবার ক্ষমতায় চলে গেলে যিনি জনসংযোগে অনাগ্রহী হয়ে পড়বেন, ওয়ার্ডের স্বার্থের বদলে ব্যাক্তিগত স্বার্থকে প্রাধান্য দেবেন কিংবা দূর্নীতিকে প্রশ্রয় দেবেন। তাই দলমতের উর্দ্ধে উঠে প্রকৃত যোগ্য প্রার্থীদের ভোট দেবার জন্য তাঁরা জনগনের প্রতি আবেদন জানাচ্ছেন।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে শিলচর শহরে প্রচুর সমস্যা রয়েছে যার জন্য নিত্যদিন নাজেহাল হতে হয় শহরবাসীকে। এরমধ্যে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে ভাঙাচোরা রাস্তাঘাট ও ফুটপাত,জমাজল এবং যানজটের সমস্যাকে। বিশেষতঃ শহরের নিকাশি খালসমুহের যথাযথ সংস্কারের কাজ যথাশীঘ্র শেষ করা জরুরী। তিনি বলেন মনে রাখতে হবে পুজোর আগে শহরের রাস্তাঘাটের সাময়িক মেরামতে মূল সমস্যার সমাধান হবে না। দরকার নির্দিষ্ট নিয়মনীতি মেনে বৈজ্ঞানিক ভিত্তি ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাস্তা সমুহের সংস্কার।
এছাড়া রয়েছে পার্কিং এর সমস্যা, স্ট্রিট লাইট ও বিদ্যুতের যোগানের সমস্যা।শিলচরে জনসংখ্যা এবং যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামলাতে শহরের পরিধি পরিকল্পিত ভাবে বাড়ানো দরকার। দরকার ই- রিক্সা ও অন্যান্য যানবাহনের চলাচলের জন্য জনবান্ধব নিয়মনীতি উদ্ভাবন। নিরাপদ পানীয় জল সরবরাহ,বর্জ্য ব্যাবস্থাপনা ও স্বচ্ছতা যা আধুনিক নাগরিক ব্যাবস্থার অন্যতম শর্ত এর কোনোটিই শিলচরে যথাযথ নয়। যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও গণশৌচাগার এই শহরে নিতান্তই অপ্রতুল। 
এছাড়া পরিকল্পনাহীন ও অবৈধ নির্মাণ এবং সরকারি জমি জবরদখলের সমস্যা রয়েছে।

একটি আধুনিক শহরের জন্য সবুজায়ন অত্যন্ত জরুরি। দরকার শহরের ঐতিহ্যবাহী জলাশয় সমুহের সংস্কার। দরকার শিলচর শ্মশানে অবিলম্বে বৈদ্যুতিক চুল্লির ব্যাবস্থা করা।
এছাড়া শহরের বাজার সমূহ ব্যাবহারের অনুপযুক্ত হয়ে রয়েছে। দরকার পরিকল্পিত সংস্কার যাতে নাগরিকরা স্বচ্ছ, আবর্জনা বিহীন আধুনিক বাজার পরিষেবা পেতে সক্ষম হন।এসবের সাথে শহরের হকারদের জন্য পরিকল্পিত স্থান নির্বাচন এবং হকার সমস্যার স্থায়ী সমাধান অতি প্রয়োজনীয়।
পুরনিগমের সমস্ত কাজকর্ম যাতে অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসে নাগরিকরা সুচারুরুপে সম্পন্ন করতে পারেন সেই ব্যাবস্থা করা উচিত। এছাড়া প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু জ্বলন্ত সমস্যা রয়েছে । এসবের সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার।

জয়দীপ বলেন এইসমস্ত ব্যাপারে প্রত্যেক প্রার্থী কি ভাবছেন বা এসবের সমাধানে তাঁরা কিভাবে কাজ করবেন তা জানানোর জন্য চাপ দিতে হবে। এবং তাদের প্রতিশ্রুতি তথা কর্মদক্ষতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচিত করা কর্তব্য।

বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে এদিন বলেন যে অনেকে মনে করেন যে রাজ্যে ও পুরনিগমে একই দলের প্রাধান্য থাকলে উন্নয়ন তরান্বিত হবে কারণ তাতে সরকারি বরাদ্দ, অনুদান ইত্যাদি সহজে পাওয়া যাবে। কিন্তু এই ধারণা যে সম্পুর্ন ভুল তা বিভিন্ন সময়ে প্রমানিত হয়েছে। তিনি বলেন উন্নয়ন তখনই গতি পায়, যখন যে কোন গনসভায় শক্তিশালী বিপক্ষ থাকে। কারণ সে ক্ষেত্রে যারা শাসক থাকেন তাঁদের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতার দায় থাকে। তিনি বলেন সেজন্যই শক্তিশালী বিরোধী দল থাকা গনতন্ত্রের অপরিহার্য শর্ত। 

হৃষীকেশ বলেন যে তাই এবারের পুরনিগম নির্বাচনে রাজ্যে শাসন ক্ষমতায় কোন দল আছেন ,কারা তাদের মনোনীত প্রার্থী এসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত না হয়ে প্রার্থীর গ্রহনযোগ্যতাকেই  নির্বাচনের অন্যতম মানদন্ড হিসেবে বিবেচনা করার জন্য তিনি শহরের নাগরিকদের আহ্বান জানাচ্ছেন।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। ছবি  কোথায় 

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র