শিলং শহরে আবার অশান্তি নেতাজি ,বিবেকানন্দ মুর্তি ভাঙ্গ চুর

অমল গুপ্ত, ২১ আগস্ট ,গুয়াহাটি ,শিলং ,কলকাতা:  উত্তর পূর্বের  প্রাকৃতিক মনমুগ্ধকর   শহর শিলং  ,বহু বাঙালির বাস  । এই  শহর বাঙালিদের গর্বের শহর ,যে  শহরে  নেতাজি রবীন্দ্র নাথ ,বিবেকা নন্দ,  সহ বহু বাঙালি মনীষী  পদ চিহ্ন পড়েছে,  বহু  দিন কাটিয়েছেন। বাঙালিদের স্মৃতি বিজড়িত এই শহর কে বারবার কলঙ্কিত করা হচ্ছে। "খাসি ছাত্র সংস্থা" কে এস ইউ  বিনা কারণে বহিরাগত পর্যটক দের আক্রমণের  টার্গেট করছে।যাদের অবদান ছাড়া শিলং   অচল। এক বার ও ভাবছে না। নেতাজি সুভাষ চন্দ্র বসুর  প্রতি মুর্তি ভেঙে ফেলা হয়।বিবেকানন্দ প্রতি মূর্তির  আবরণ কাঁচ ভেঙে ফেলা হয়।পর্যটকদের গাড়ি আক্রমণ করা হয়।অসমের নম্বর প্লেট লাগানো  বহু গাড়ি ভাংচুরের খবর এসেছে। এই আন্দোলনের  জন্যে দায়ী" খাসিয়া ছাত্র সংস্থা"  তিন নেতাকে মেঘালয় সরকার   গ্রেফতার করেছে।। অসম মেঘালয় দুই রাজ্যের  যানবাহন ব্যবসায়ীদের ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে। প্রতিবছর শারদীয়  উৎসবের আগে কোনো না কোনো অজুহাত আন্দোলন করা হচ্ছে। দুই রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পর্যটক    মধ্যে  ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে।মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণার্ড সাংমা , সঙ্গে অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা  পরিস্থিতি নিয়ে কথা বলছেন বলে গুয়াহাটি  শিলং সূত্রে জানা গেল। জোড়াবটে বহু অসমের   গাড়ি আটকানো হয়েছে।পরিস্থিতি এখন থমথমে। গত বুধবার ব্ল্যাক ফ্ল্যাগ  মিছিল করার পর উত্তেজনা ছাড়াই।  গোষ্ঠী সংঘর্ষ সূত্রপাত হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রনে তবে  থাম থমে।  অসম থাকে আসা ৩০ টি গাড়ি  ভাঙ্গা হয়েছে। এবার প্রতিরোধ  আন্দোলন দেখস গেছে। পুজো মরসুম এর আগে এই পরিস্থিতি   পর্যটক   ক্ষেত্রে  সংশয় উদ্বেগ সৃষ্টি হয়েছে।। সবচেয়ে বেশি ক্ষতি হবে অসমের গাড়ি ব্যবসায়ীদের। শিলং ,চেরাপুঞ্জি ট্যুর  যদি বাইরের  পর্যটকদের গাড়ি আসতে বাধা দেওয়া হয় তবে।সবচেয়ে বেশি ক্ষতির সন্মুখীন হবে মেঘালয়। শুধু পর্যটন শিল্প উপর মেঘালয়ের অর্থনীতি দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় সরকার পাঁচ কোম্পানি আধা সেনা  মোতায়েন করার নির্দেশ দিয়েছে।  অসমের গাড়ির  উপর খাসী ছাত্র সংস্থা আক্রমণ করছে বলে অভিযোগ আসছে। আজ দুপুর পর্যন্ত জোড়া ব্যাটে আটকে আছে বহু গাড়ি।পর্যটক থাকা গাড়ির উপর আক্রমণের      ঘটনা সবাই উদ্বিগ্ন। আজ দ্বিতীয় দিন জোড়াবাতে   মেঘালয়  গামী গাড়ি  আটকানো হচ্ছে। গুয়াহাটি  থেকে  কোন গাড়ি  শিলং   আসতে দিচ্ছে না।৩০ টি গাড়ি ভাঙ্গ চুর করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বর্তমানে উত্তর পূর্বে সফর করছেন। 

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন