বহরমপুরে রবীন্দ্র স্মরণ

*কবিগুরু স্মরণে সাংস্কৃতিক অপরাহ্ন*
০৯ ই আগস্ট রবিবার দুপুরে বহরমপুরের রবীন্দ্র সদনে  মাতৃভাষা সাহিত্য পরিষদ, বহরমপুর এবং সুরছন্দ সঙ্গীত শিক্ষা নিকেতন, লালবাগ এর যৌথ উদ্যোগে কবিগুরুর স্মরণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । 
      কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান টিকে দুটি পর্বে ভাগ করা হয়েছিল । সদনের প্রেক্ষাগৃহের বাইরে রবীন্দ্র মূর্তি তে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । মাল্যদান করেন মাতৃভাষা সাহিত্য পরিষদের সভাপতি মাননীয় বীরেশ্বর সরকার মহাশয় , সুরছন্দ সঙ্গীত শিক্ষা নিকেতনের সভাপতি       , ইনটাক মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনর মাননীয় বালক নাথ ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট গবেষক ও অধ্যাপক রাজশ্রী চক্রবর্তী মহাশয়, তারপর মূল প্রেক্ষাগৃহের ভিতর চারঘন্টা ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ঘণ্টা খানেক কবি কে স্মরণ করে বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন এবং জেলার বিভিন্ন শিল্পীরা তাঁর গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন । প্রতিকী বৃক্ষ রোপন করা হয় এবং আমার ভাষা বাংলা ভাষার উপর বাৎসরিক পত্রিকার মলাট উন্মোচন করা হয় । তারপর ঘন্টা তিনেক ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যার মধ্যে দুটি ছোট্ট নাটক ছাড়াও মাউথ অর্গান , শ্রী খোল বাদন ও ছিল । কবি কথার কর্ণধার নবনীতা পাত্র ওঝা মহাশয়ার একক আবৃত্তি পরিবেশন করেন । প্রেক্ষাগৃহের ভিতর উপস্থিত সকলে জাতীয় সঙ্গীত গাওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন