দুই মুখ্যমন্ত্রী কর্ণদ সাংমা ,হিমন্ত বিশ্ব শর্মা দুই রাজ্যে শান্তির বার্তা ,মেঘালয় - অসম

অমল গুপ্ত ,২২ আগস্ট ,গুয়াহাটি ,ক Oiলকাতা ,শিলং:      উত্তর পূর্বের  মেঘের কোলে  আকাশের মুখ ভার , কাশ ফুল  ফোটার আগেই   বিদায়ের ঘণ্টা ,  অসমের একদিন  অশান্তি সৃষ্টি করা ছাত্র সংস্থা  আসুর মত  মেঘালয় রাজ্যে খাসি ছাত্র সংস্থা  মেঘালয়ের বে আইনি    চুনা পাথর  খননের দাবি ,বাংলাদেশী বিতাড়ন ইত্যাদি ১৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে। গত ১৯ আগস্ট কালো কাপড় পড়ে কালো   মুখোশ  পড়ে বাইক  রেলি করার সময় মিছিলের পাশ দিয়ে যাতায়াত করার সময়  পর্যটকদের গাড়িতে হামলা চালায় গাড়িগুলির কাঁচ ভেঙে দেয়।  তার আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভেঙে দেয়।সেই মূর্তিকে অসম্মান করে। স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তির  কাঁচের আবরণ ভেঙে ফেলে।  যে নেতাজি একদিন অসমকে  পাকিস্থানের হাত থেকে রক্ষা করেছিলেন।তখন মেঘালয়ের জন্ম হয়নি। স্বামী বিবেকানন্দ  বিশ্বের দরবারে  উত্তর পূর্বে কে  তুলে ধরেছিলেন।    সেই মনীষীদের অপমান  করছে একাংশ    উপজাতি  সম্প্রদায়।  এই  রাজ্যে  সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও র‍্যাট হোল বা ইঁদুরের গর্তে মত   চুনা পাথর কয়লা খনি  উত্তোলন চলছে।এই কাজ করার অধিকার  দাবিতে আন্দোলন চলছে। ইঁদুর গর্তে খনিতে  বহু শ্রমিক প্রাণ হারিয়েছে। সুপ্রিম কোর্ট বন্ধের আদেশ দিয়েছে।   কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  বর্তমানে উত্তর পূর্ব আছেন আজ পাহাড়ের সমস্যা নিয়ে বৈঠক করবেন।  আজ তৃতীয় দিনে গুয়াহাটি থেকে শিলং গামী গাড়ি যাচ্ছে না। জোড়া বটে  ক্যাব চালকদের আন্দোলন চলছে। পরিস্থিতি  স্বাভাবিক হয়নি।অসমের গাড়ি চালকদের প্রতিবাদ চলছে। দুই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে।মেঘালয় যাবার সমস্ত সড়ক বন্ধের দাবি। আজ অনশন   আন্দোলন  হবে। মেঘালয় কে  গাড়ির তেল দেওয়া বন্ধ করা হয়েছে। শিলং অসমের বহু মানুষ আটকে পড়েছে। শিলং নয়া গ্রিমস্ হাসপাতালে বহু রুগী আটকা পড়েছে। আজ গুয়াহাটি কৌনা ধারা তে বৈঠক।অসমের পক্ষে মন্ত্রী অতুল বরা উপস্থিত থাকবেন। বিকাল বেলায় গুয়াহাটি তে মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী এস ধর অসমের পক্ষে অতুল বরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শান্তি রক্ষার আবেদন করেন।
( ছবি  শিলং এর পুলিশ বাজার  পাহাড়ি রাজ্যের কেন্দ্র স্থল) 

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন