জনগণনা নিয়ে অসম নাগরিক মঞ্চের বিবৃতি

‎ভারতের আদমশুমারি/জনগণনা ২০২৭  নিয়ে       অসম নাগরিক মঞ্চের বিবৃতি।
‎      আসামের মাননীয় মূখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্বশর্মা গত ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবসের তাঁর ভাষণে জনগণনা ২০২৭ নিয়েও বক্তব্য রাখেন। তাঁর ভাষণের এক জায়গায় তিনি উল্লেখ করেছেন যে, বরাক উপত্যকার জনগণ তাঁদের মাতৃভাষা বাংলা, হিন্দি বা যাঁর যে'টি মাতৃ ভাষা তাঁরা সেইটি লেখাবেন। কিন্তু তিনি আহ্বান করেন যে, ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি, অন্যান্য জনজাতি এবং ভারত বর্ষের অন্যান্য প্রদেশ থেকে যাঁরা আসামে এসেছেন তাঁরা যেন অসমিয়া ভাষাকেই মাতৃভাষা হিসেবে জনগণনায় লিপি বদ্ধ করায়। তাঁর এই আহ্বান নিরপেক্ষতার পরিবর্তে পক্ষপাত তুষ্ট।  মুখ্যমন্ত্রী সংবিধানের নামে নিরপেক্ষ থাকার শপথ নিয়েও পক্ষপাত তুষ্ট বক্তব্য রাখায় অসম নাগরিক মঞ্চ উদ্বিগ্ন।অসম নাগরিক  মঞ্চ মনে করে তাঁর এই ভাষণ জনগণনার মূল উদ্দেশ্যের পরিপন্থী ও জনগণনা কে ভুলপথে পরিচালিত করার ইঙ্গিত । সাংবিধানিক উচ্চ পদে অধিষ্ঠিত প্রভাবশালী কোনো ব্যক্তির এই ধরনের বক্তব্য উদ্যেশ্য প্রণোদিত - রাজ্য বা দেশের সঠিক, সত্য তথ্য সংগ্রহ ও প্রকাশ বাধা গ্রস্থ করার প্রয়াস বৈ অন্য কিছু নয়।
     আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। অনেকেই মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন হেতু বা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতার ভয়ে নিজ মাতৃ ভাষার পরিবর্তে "অসমিয়া" ভাষাকেই মাতৃভাষা হিসেবে লিপিবদ্ধ করাতে মনস্থ করেছেন। তাঁদের প্রতি আমাদের প্রার্থনা ,তাঁরা যেন মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে  নিজের মায়ের ভাষাকে অপমান করে নিজের জাতি সত্বাকে বিপন্ন না করেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেউ যেন আসামে নিজের স্থায়ীত্ব ও অস্তিত্ব কে বিপন্ন না করেন।
‎      অসম নাগরিক মঞ্চ আসামের প্রতিটি জাতি, জনজাতি ও ভাষিক সম্প্রদায়কে অনুরোধ করে যে, তাঁরা যেন মূখ্যমন্ত্রী র ভাষণে প্ররোচিত হয়ে বা ভয়ে  নিজ মাতৃ ভাষার পরিবর্তে অসমিয়া ভাষাকেই মাতৃভাষা হিসেবে লিপিবদ্ধ না করে নিজের নিজের মাতৃ ভাষাকেই জনগণনার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেন। প্রতিজন ভারতীয় নাগরিকের এই টি সাংবিধানিক অধিকার। এই অধিকার আইনের দ্বারা প্রতিষ্ঠিত।
‎   আমাদের এই আহ্বান বিশেষ করে আসামের নির্যাতীত, নিপীড়িত ভাষিক জন গুষ্টি বাঙালির দৃষ্টি আকর্ষণ করার জন্যে। মনে রাখতে হবে ধর্ম জাতির পরিচয় বহন করে না, ভাষা জাতির পরিচয় বহন করে।
‎তাই ,
‎   প্রতিটি ভাষিক সম্প্রদায়ের নিকট অসম নাগরিক মঞ্চের আবেদন কেউ যেন কোনো প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের প্ররোচনায় নিজের ভাষিক পরিচয় বিসর্জন দিয়ে আসামে তথা দেশে নিজের অস্তিত্ব বিপন্ন না করেন।
‎ইতি 
‎বিজয় চক্রবর্তী।
‎সাধারন সম্পাদক।
‎অসম নাগরিক মঞ্চ।
‎হোজাই। অসম।
‎ফোন -৯৪০১২৪৪৫৬৪।
‎v
‎v

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন