শিলং কবিগুরুর ৮৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন হবে
ব্রুকসাইড এ ২২শে শ্রাবণ , ২০২৬
সুধী,
আগামী ৮ ই আগস্ট ২০২৬ রবীন্দ্র প্রেমিকরা শিলং রিলবং এ অবস্থিত ব্রুকসাইড বাংলোয় দুপুর ৩ টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সকালে ৭:৩০ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রণাম জানান হবে।
মেঘালয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার অনুমতি ক্রমে অনুষ্ঠানের আয়োজন করছেন শ্রীমতী মালবিকা বিশারদ (রবীন্দ্র প্রেমিকদের তরফে) ।
আপনাদের সকলের আমন্ত্রণ রইল।
কেউ যদি অনুষ্ঠানে যোগদান করতে চান, ( 8794165327) এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
শুভেচ্ছা সহযোগে,
শ্রীমতী মালবিকা বিশারদ (আয়োজক)
রিলবং শিলং - ৪
Comments
Post a Comment