নাগাল্যান্ড - অসম সীমান্তে অবৈধ কয়লা খানি থেকে ব্যাপক ভাঙল কয়লা উত্তোলন ফলে বন্যা
অমল গুপ্ত, ৬ আগস্ট ,গুয়াহাটি ,কলকাতা : অসম নাগাল্যান্ড সীমান্তে ব্যাপক হারে অবৈধ খানি অঞ্চল থেকে কয়লা উত্তোলনের ফলে অসমের শিবসাগর, চড়াই দেও, জোড়হাট গোলাঘাট বন্যার জলে ডুবছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া রাষ্ট্রপতিকে এক স্মারক পত্র পাঠিয়ে এই দাবি করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছে। শিবসাগর থেকে শিক্ষক নানা তথ্য সহকারে এই দাবিকে সমর্থন করেন।তার অভিযোগ বিজেপি কংগ্রেস দলের বহু নেতা অবৈধ কয়লা উত্তোলনের সঙ্গে জড়িত। ওই পাহাড়ি সীমান্ত অঞ্চল বড় বড় পুকুরে পরিণত হয়েছে। পাহাড়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে।তারই পরিণতি অসমের সীমান্তে বন্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগ উড়িয়ে দেন।দাবি করেন অবৈধ ভাবে কয়লা উত্তলনের খবর নেই। ওদিকে রেল কর্তৃপক্ষ ব্যাপক হারে পাহাড় ধ্বংস করছে।৪৮ টি পাহাড়ে সুরুঙ্গ নির্মাণ করে মিজোরামের সাই রঙ পর্যন্ত পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে।এবার নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পর্যন্ত পাহাড় ভেঙে রেল লাইন নির্মাণ করবে।আবার পাহাড় ধ্বংশ হবে।পরিবেশ প্রকৃতি ধংসের ফলে বার বার ভূমিকম্প , বন্যা , পাহাড়ে ধস নামছে। একই কারণে অসমে বন্যা।প্রসঙ্গত গুয়াহাটি শিলচর পাহাড় লাইন পাহাড় প্রকৃতি ধ্বংশ করে নির্মাণ করা হয়েছে।মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নাদ সাংমা আজ অসম মেঘালয় সীমান্তে বন্যা পরিস্থিতি খবর নেন।
Comments
Post a Comment