কানা ময়ূরাক্ষী নদীর জীবন ফেরাতে উদ্যাগ গ্রহণ

কানা ময়ুরাক্ষী কে পুনর্জীবনের উদ্যোগ :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র, কান্দি

     বীরভূম জেলার কিছু অংশ এবং কান্দি মহকুমার মধ্য দিয়ে এক সময়ের বহতা কানা ময়ুরাক্ষী নদী কে আবার বহমানা করতে তথা পুনর্জীবনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ , মুর্শিদাবাদ চ্যাপ্টারের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ , মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনর মাননীয় বালক নাথ ভট্টাচার্য মহাশয়। সভাটি কান্দির বাণী প্রেস সংলগ্ন কান্দি বান্ধব পত্রিকার অফিসে অনুষ্ঠিত হয় । সভাপতি মহাশয় এই সভার উদ্দেশ্য এবং গুরুত্ব বিশদ ভাবে ব্যাখ্যা করেন । কান্দি মহকুমার খড়গ্রাম নিবাসী বিশিষ্ট গবেষক ও নদী বিশেষজ্ঞ মাননীয় সূর্যেন্দু পন্ডা মহাশয় জেলার বিভিন্ন নদীর সঙ্গে এই নদী নিয়েও যে গবেষণা করেছেন সেই সম্বন্ধে বিস্তারিত ভাবে তুলে ধরেন সভায় উপস্থিত সদস্য দের সামনে । সভায় কান্দি মহকুমার যে সতেরো জন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম কান্দি পঞ্চায়েত সমিতির অধীন প্রাক্তন প্রধান মাননীয় ধনঞ্জয় মন্ডল মহাশয়, বরিষ্ঠ সাংবাদিক নবকুমার মুখোপাধ্যায়, কবি ও লেখক যথাক্রমে যুথিকা ত্রিবেদী ও অপরেশ চ্যাটার্জী মহাশয় । ইনটাক এর লাইফ মেম্বার হরিপুর নিবাসী মাননীয় অশোক কুমার কুন্ডু মহাশয় এবং কান্দির শ্রী সঞ্জয় কুমার মিশ্র মহাশয় । কান্দি ব্যবসায়ী সমিতির সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার চেম্বার অফ কমার্সের সদস্য বজরং লাল রাঠী মহাশয় । প্রত্যেকের সুচিন্তিত মতামত আদান প্রদানের পর ঠিক হয় ভবিষ্যতে আবার একটি সভা করে পরবর্তী রূপরেখা তৈরী করে পদক্ষেপ নেওয়া হবে ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন