রোকেয়ার স্মৃতি চারণ করতে সোদ পুর গিয়ে ছিলেন তসলিমা
অমল গুপ্ত ৫ আগস্ট, কলকাতা ।শতবর্ষ আগে বঙ্গের নারীবাদী লেখিকা বেগম রোকেয়া মৃত্যুর পরেও তার কবরে এক মুঠো মাটি দেওয়ার কেউ ছিলেন না। সোদপুর এলাকাতে সমাধি দেওয়া হয়েছিল। সেই নারীবাদী লেখিকা ,একক লড়াই করা সংরক্ষণ শীল নারীবাদী লেখিকা কে শ্রদ্ধা জানাতে বাংলদেশে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন সেখানে গিয়েছিলেন।রোকেয়ার প্রতিমূর্তি তে মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন তসলিমা। তসলিমার মত সমাজের রক্ত চক্ষু কে উপেক্ষা করেও রোকেয়া বহু গ্রন্থ রচনা করেছিলেন। সেই ব্যাপারে স্মৃতি চারণ করেন তসলিমা নাসরিন।তিনি পুনরায় অভিন্ন দেওয়ানী বিধির কথা তুলে ধরেন।বলেন বাংলাদেশে হিন্দু নারীদের মত এই উপমহাদেশে হিন্দু মুসলিম নারীদের সমান অধিকার সম্মান মর্যাদা ফিরে পেতে অভিন্ন দেওয়ানী বিধির প্রায়োজন আছে।। নারীদের সমান অধিকার ফিরে পেতে একক ভাবে লড়াই করার অপরাধে তসলিমা কে বাংলা দেশ ছাড়তে হয়।
Comments
Post a Comment