কান্দি বাসী রেল পাবে না।চৌরিগাছা - কান্দি বাস সেবা বাধা কোথায়? শুধুই মিথ্যা আশ্বাস?
কান্দি বাসী হতাশ :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র, সদস্য কান্দি রেলওয়ে সংযুক্তি করণ কমিটি
প্রাক্তন প্রধান মন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী জি বলেছিলেন যোগাযোগ ব্যবস্থা উন্নত নাহলে সভ্যতা এগোয় না। তাই সম্প্রতি পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল রেল মন্ত্রক। রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জমি অধিগ্রহণ, আইনশৃঙ্খলা ও অন্যান্য সমস্যার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ রেল প্রকল্প এবার নতুন করে এগিয়ে নেওয়া হচ্ছে। রেল দপ্তর সম্প্রতি ১৭ টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে যার মধ্যে কিছু নূতন লাইন ও আছে । দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে থাকা কান্দি বাসী এই তালিকায় চৌরিগাছা সাঁইথিয়া ভায়া কান্দি এই ৫৬.৫ কিঃমিঃ রেলপথের নাম দেখতে না পেয়ে স্বভাবতই হতাশ । তবে কান্দি রেলওয়ে সংযুক্তি করণ কমিটির সদস্য রা এই তালিকা দেখে মোটেও হতাশ নয় বরং আন্দোলন আরোও জোরদার করার জন্য স্থানীয় বিধায়ক ও সাংসদ দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রেল দপ্তর কে পত্রাঘাত করেই চলেছে কারন কান্দির নব নির্বাচিত বিধায়িকা মহাশয়া নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কান্দি শহর কে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা বা কান্দিতে রেল আনা তাঁর প্রথম প্রতিশ্রুতি। তাই বিংশ শতাব্দীর ছয় এর দশক থেকে আশায় বুক বেঁধে থাকা কান্দি বাসীর ধারনা এবার ডবল ইঞ্জিন সরকারের দৌলতে কান্দির সিঁকে ছিড়বেই । বিজেপি সাধারণ মানুষের কথা ভাবে না।
Comments
Post a Comment