রাণী ঘরভাঙ্গা দিপার বিল হাতি করিডর সহ ভারতে ১৫০ টি হাতি করিডোর সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমল গুপ্ত ,২২ আগস্ট,কলকাতা গুয়াহাটি ,: ভারতের বিভিন্ন জঙ্গলে   ২২ হাজারের বেশী  হাতি আছে।হাতিদের দৈনন্দিন খাদ্য সন্ধানে ,প্রতিদিন ১০ -১৫  কিলোমিটার ঘোরা ফেরা করতে হয়। সেই দিকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট   দেশের হাতিদের করিডর সংরক্ষণ নির্দেশ দিয়েছে। দেশের সবুজ জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে।হাতিদের যাতায়াতের করিডর ধ্বংশ করা হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন।অসম দক্ষিণ ভারতে মানুষ হাতি সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে। হাতিদের ইলেকট্রিক তারে জড়িয়ে  বিষ  খাইয়ে হত্যা করা হয়। একটি হাতি প্রতিদিন ৮-১০ কুইন্টাল সবুজ পাতা খাই। নির্দিষ্ট রাস্তায় যাতায়াত বাধা পেলে ভাঙ্গ চুর করে। লবণ ,দেশী মদ ,কাঁঠাল  কলা গাছ খাওয়ার লোভে বুনো হাতিরা যেকোন কাজ করতে   তৈরি থাকে। কলা গাছ  জড়িয়ে উপড়ে ফেলে দাঁত দিয়ে চিরে ভেতরের অংশ থোর খাই। দেশী মদ ভালবাসে,লবণ খোয়ার লোভ সংবরণ করতে পারেনা।রান্না ঘর ভেঙে ফেলে।  মৌমাছির গুণ গুণ শব্দ কে ভীষণ ভয় পায়। উত্তর পূর্ব রেলওয়ে এক অফিসার লাউড স্পিকার  রেল লাইনের ধারে লাউড় স্পিকার লাগিয়ে  মৌমাছির গুণ গুণ শব্দ   শোনাই  ফলে হাতিরা রেল লাইন  অতিক্রম করার সময় ভয়  পাই।   প্রতিবছর বহু হাতি রেল এ কাটা পড়ে মারা যায়। ওপরে রাণী  হাতিদের করিডর ছবি।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন