মানুষ মানুষের জন্যে:ভূপেন হাজারিকা

মানুষের জন্য 

 কটন কলেজ আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কলাম্বিয়া ইউনিভার্সিটির বৃত্তি নিয়ে তরুণ ভূপেন হাজারিকা এসেছেন। আমেরিকায়, গবেষণা করতে। সেখানেই দেখা পল রোবসনের সঙ্গে, 'ওল' ম্যান রিভার' গেয়ে যিনি বলেছিলেন, গিটারটা স্রেফ সুরযন্ত্র নয় এক, সমাজ বদলের অস্ত্রও। রাষ্ট্র ও সমাজের প্রতিকূলতার মুখে মানুষ আর তার অধিকারের সুর ও স্বর বাকি জীবনে চিরসঙ্গী হয়ে ওঠে ভূপেন হাজারিকার, অসমের বরগীত থেকে সারা ভারতের গণগীত-এ অধিষ্ঠান তাঁর শিল্পীজীবনের অভিজ্ঞান। ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার-সহ নানা সম্মাননায় ভূষিত এই শিল্পী গীতিকার সুরকার পরিচালকের শতবর্ষ এগিয়ে আসছে। মাধবপুরে ইন্দুমতী সভাগৃহে সাঙ্গীতিক স্মরণ 'সুরনন্দন ভারতী'র। প্রকাশিত হবে রা পত্রিকার ভূপেন হাজারিকা সংখ্যা, বাঘাযতীন যোগপ্রভা ফাউন্ডেশন প্রকাশ করবে একটি বইও- ভূপেন: মানুষের জন্য।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন