, রাম মন্দির চুরি পরে বদ্রি নাথ চুরি
সোনায় মোড়া রামচরিতমানসও 'উধাও'
প্রণামী চুরি বদ্রীনাথেও
রামমন্দিরের পর এ বার বদ্রীনাথ মন্দির।
বিজেপি, আরএসএস-সহ গোটা সঙ্ঘ পরিবার যখন অযোধ্যায় রামমন্দিরে প্রণামী চুরি নিয়ে প্রশ্নের মুখে, তখন অস্বস্তি আরও বাড়িয়ে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে প্রণামী চুরির অভিযোগ উঠল। রামমন্দিরে চুরির ফলে আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপাকে পড়বে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দিরে চুরির ফলেও তৈরি হয়েছে একই আশঙ্কা। কারণ, আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশের সঙ্গেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের মধ্যে থেকেই শ্রী বদ্রীনাথ ধাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ উঠেছে। ভৈরব সেনা নামক একটি হিন্দুত্ববাদী সংগঠন মন্দিরে চুরির অভিযোগ তোলার পরে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।
Comments
Post a Comment