৬-৮ মাস বাদ মুর্শিদাবাদ জেলা ভাগ হবে, কান্দি কি জলা হিসাবে মর্যাদা পাবে?
অমল গুপ্ত ,১১ জুলাই , গুয়াহাটি ,কলকাতা : মুর্শিদাবাদ জেলা ভাগ করে কান্দি মহকুমা কে জেলা করার প্রস্তাব দিয়েছিল বিগত সরকার , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি গতকাল মুর্শিদাবাদ সফর করে জানান।জেলা ভাগ ৬-৮ মাস সময় লাগবে। কান্দি বিধায়ক গার্গী দাস ঘোষ জানান মুখ্যমন্ত্রী গতকাল রাজা শশাঙ্কের সাবেক রাজধানী কর্ণ সুবর্ণ সফরে যান। নতুন করে সংস্কারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী পুলিশ কে নির্দেশ দেন "ডু ইট নও"অশোক স্তম্ভ পদক থাকা পুলিশের চিন্তা করতে হবে না কারো কাছে পরামর্শের দরকার নেই। সাম্প্রদায়িক দাঙ্গার মত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহন করুন। তিনি আশ্বাস দেন মুর্শিদাবাদ জেলাতে আর সাম্প্রদায়িক দাঙ্গার খবর পাবেন না। মুখ্যমন্ত্রী বলেন গঙ্গা পদ্মা ভাঙ্গনে সরকার ২৫০০ কোটি টাকা ব্যয় করবে। মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ী সংস্থা জেলার পর্যটন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্বারক পত্র দেন সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী জেলাতে যত পুলিশ নির্যাতন ঘটেছে ধর্ষনের মত ঘটনা ঘটেছে সব ক্ষেত্রে তদন্ত করার আশ্বাস দেন।তিনি ৫লাখ টাকার স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করেন সারা দেশে চালু থাকবে।
Comments
Post a Comment