অসমে ২৫ টি জেলায় ১১লাখ ৪৪ হাজার ৭৩৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন

অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা : অসম বন্যার কবলে পড়ছে বার বার স্থায়ী সমাধান হচ্ছে না। ব্রহ্মপুত্র নদে  ড্রেজিং হচ্ছে না।  ব্যাপক হারে সবুজ ধ্বংশ , পাহাড় প্রকৃতি ভেঙে চুরে টানেল নির্মাণ ,সড়ক নির্মাণ প্রভৃতি বন্যার অন্যতম কারণ।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অদ্ভুত  ভাবে বন্যা সমস্যা সমাধানের  পথের  কথা বলেছেন।বলেছেন প্রতি জেলাতে পুকুর খনন করতে হবে।বন্যার জল ঢুকে  যাবে। যার কোনো যুক্তি নেই।মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা  প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে অসমের বন্যা নিয়ে কথা বলেছেন।বন্যার জল নেমে গেলে এক কেন্দ্রীয় প্রতিনিধি  দল রাজ্যে আসবে।রাজ্যের ২৫ টি জেলার ক্ষতি হয়েছে।৭৮ জনের প্রাণ গেছে। মৃতদের সব নিয়ে ৯ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিদ্যালয় কলেজের ছাত্রদের  এক হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বই কেনার জন্যে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে সরকার মিলিয়ে নিহত ব্যক্তিদের ৯ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে অসম সরকার।  পূর্বের  নাগাল্যান্ড    থেকে প্রচণ্ড বৃষ্টি পাত ভূমি ধসের খবর পাওয়া গেছে।  অসমে বার্ষিক  বন্যার ফলে জীবন সম্পত্তি যে ক্ষতি হয় যা বার্ষিক আর্থিক বরাদ্দ কেও ছাড়িয়ে যায়।  অসমের বন্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আমগুরি, নাজিরা,  ,শিবসাগর  জেলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।মুখ্যমন্ত্রী বলছেন ২০ শতাংশ অঞ্চলে ত্রান নিয়ে পৌঁছানো যায় নি।আজ পরিস্থিতি ভয়াবহ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন